Header Premium (728×90)

Categories: সারাদেশ

মির্জাপুরে সেতুর টোলবুথে হামলা: ভাঙতি টাকার জেরে মারধর, চালক গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে হাটুভাঙ্গা সেতুর টোলবুথে হামলার অভিযোগে হৃদয় খান ওরফে সেকেন্দার (২৪) নামের এক ট্রাক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। টোলের টাকা পরিশোধের সময় এক হাজার টাকার নোটের ভাঙতি দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে এই মারধর ও হামলার ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত সেকেন্দার মির্জাপুর উপজেলার সৈয়দপুর গ্রামের কাবেল মিয়ার ছেলে।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা রাশেদ ফজল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযুক্ত চালককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে উপজেলার হাটুভাঙ্গা সেতু পার হওয়ার সময় টোল পরিশোধের জন্য চালক সেকেন্দার একটি এক হাজার টাকার নোট দেন। ওই নোটের ভাঙতি দিতে কিছুটা সময় লাগায় ক্ষিপ্ত হয়ে ওঠেন চালক। একপর্যায়ে তিনি ট্রাকটি মাঝরাস্তায় দাঁড় করিয়ে রেখে যান চলাচল বন্ধ করে দেন। টোল আদায়ের কর্মচারীরা তাকে গাড়িটি সরিয়ে নিতে বললে চালক ও তার হেলপার বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা টোলকর্মীদের মারধর করেন। পরবর্তীতে ওই চালক আরও কয়েকজন সহযোগীকে ডেকে এনে টোলকর্মীদের ওপর পুনরায় হামলা চালান। এ সময় টোলের ইজারাদার মাসুদুর রহমানের স্ত্রীর বোন হামলা থামাতে এগিয়ে এলে তাকেও মারধর ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান。

এই ঘটনায় শনিবার রাতেই টোলের ইজারাদার মাসুদুর রহমানের স্ত্রী ফারহানা বেগম বাদী হয়ে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন ট্রাকের মালিক লাভলু ওরফে লখাই। মুঠোফোনে তিনি দাবি করেন, তার চালক টোল দিতে এক হাজার টাকার নোট দিলে টোলপ্লাজার কর্মীরা ৯০০ টাকা ফেরত না দিয়ে উল্টো চালক ও হেলপারকে মারধর করেছেন। এ সময় তার গাড়ির গ্লাসও ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেন তিনি। তাদের বিরুদ্ধে করা মামলাটিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেন তিনি।

এদিকে হাটুভাঙ্গা টোলের ইজারাদার মাসুদুর রহমান অভিযোগ করেন, একটি কুচক্রী মহল হাটুভাঙা সেতুর টোল আদায় বন্ধ করার জন্য নানা ধরনের পাঁয়তারা চালাচ্ছে। তিনি এই হামলাকে একটি পরিকল্পিত ঘটনা বলে দাবি করেন এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মির্জাপুর থানার এসআই রাশেদ ফজল বলেন, হামলার ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি হৃদয় খান ওরফে সেকেন্দারকে গ্রেপ্তার করে। রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা

লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…

22 minutes ago

নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব

নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…

39 minutes ago

নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…

46 minutes ago

বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…

49 minutes ago

সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…

52 minutes ago

আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী…

1 hour ago

This website uses cookies.