পাবনার ফরিদপুর উপজেলায় ১৩ বছর বয়সী শিশু সাকিব হত্যার দ্রুত বিচার ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে স্থানীয় শহীদ স্মৃতিসৌধের পাদদেশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পল্লী পাঠাগার ও নূপুর স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিটি সকাল ১০টায় শুরু হয়। প্রথমে উপজেলার ডেমরা বাজার ও বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে শহীদ স্মৃতিসৌধের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। নিহত সাকিব উপজেলার রতনপুর গ্রামের বাসিন্দা ছিল।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা শিশু সাকিবের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে এলাকায় মাদক, জুয়া, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা ও বাল্যবিয়েসহ সব ধরনের অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। সামাজিক অবক্ষয় ও অপরাধ রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন বক্তারা।
ফরিদপুরের ডেমরা এলাকার পল্লী পাঠাগার ও নূপুর স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহ আলমের আয়োজনে এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান, সামাজিক সংগঠক ও সাংবাদিকসহ নানা পেশার প্রতিনিধিরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
হলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে ও বড় পরিসরে নির্মিত…
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও প্রকল্পে কর্মরত বিতর্কিত কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের (পিডি) অতীত…
এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়ে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জাপানের টোকাই সিটিজেন…
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা ব্রীজ এলাকায় বাসের ধাক্কায় আকরাম বিশ্বাস নামে এক পথচারী…
সরকার ‘গণ খাতে ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে। এর মাধ্যমে গত ২০ বছরে অনুকূল…
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা…
This website uses cookies.