প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মুশুরিয়া পদ্মবিলে ঘুরতে গিয়েছিলেন দুই পর্যটক। কিন্তু সন্ধ্যার পর সেই আনন্দময় ভ্রমণ রূপ নেয় রক্তপাতে। অভিযোগ উঠেছে, বিলের জহরেরকান্দি জয়ধরবাড়ী ঘাটের কয়েকজন মাঝি প্রথমে পর্যটকদের মোটরসাইকেলের তেলের লাইন ও পিকআপের তার ছিঁড়ে ফেলেন। এর প্রতিবাদ করলে সুব্রত বিশ্বাস (২৫) নামে এক পর্যটককে মারধর করে রক্তাক্ত করা হয়। আহত সুব্রত বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা গ্রামের সুনীল বিশ্বাসের ছেলে।
সুব্রতর সঙ্গে থাকা পর্যটক সত্যজিত বিশ্বাস জানান, ঘাটে পৌঁছানোর পর মাঝিদের সঙ্গে ভাড়ার বিষয় নিয়ে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাঝিরা মোটরসাইকেলের যন্ত্রাংশ নষ্ট করে ফেললে বিষয়টি নিয়ে আবারও উত্তপ্ত বাক্যবিনিময় হয়। তখনই মাঝিরা সুব্রতর ওপর চড়াও হন। প্রত্যক্ষদর্শী পাভেল সমদ্দার, বাদল বাড়ৈ, সোনাতন বৈদ্য ও সজিব বৈরাগী জানান, ভ্যানযোগে যাওয়ার সময় তারা এক যুবককে মারধরের দৃশ্য দেখেন এবং পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান।
হামলার ঘটনায় বিদ্যুৎ জয়ধর, অনিক জয়ধর ও হৃদয় জয়ধরসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযুক্তদের মধ্যে বিদ্যুৎ বঙ্কিম জয়ধরের ছেলে, অনিক অরুণ জয়ধরের ছেলে এবং হৃদয় রমেন জয়ধরের ছেলে বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, এই ঘাটের মাঝিদের বিরুদ্ধে পর্যটকদের সঙ্গে দুর্ব্যবহার ও হয়রানির দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। এছাড়া বৈদ্যবাড়ী ঘাটের আদলে গেট তৈরি করে পর্যটকদের আকৃষ্ট করার মাধ্যমে তারা নিয়মিত বিবাদে জড়ান।
এ বিষয়ে ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সিরাজ হোসেন জানান, ঘটনাটি লোকমুখে শোনা গেলেও এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা বলছেন, পর্যটনকেন্দ্রে এমন আতঙ্কজনক পরিস্থিতি পর্যটন পরিবেশের জন্য নেতিবাচক। সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…
ইসলাম ধর্মে মানুষের পারস্পরিক সম্পর্ক, দয়া, ক্ষমা এবং একে অপরের প্রতি দায়িত্বশীল হওয়ার গুরুত্ব অপরিসীম।…
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পেছনে প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে…
প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…
This website uses cookies.