Header Premium (728×90)

Categories: সারাদেশ

আশুলিয়ায় যুবলীগের ঝটিকা মিছিলের পর ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

ঢাকার আশুলিয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে যুবলীগের ঝটিকা মিছিলের পর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে স্থানীয় ছাত্রলীগ ও রিকশা শ্রমিক লীগের দুই নেতা রয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র ও মিছিলের ভিডিও থেকে জানা যায়, শুক্রবার জুম্মার নামাজের পর আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ কবির হোসেন সরকারের পক্ষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকা থেকে শুরু হয়ে সরকার মার্কেট পর্যন্ত যায়। মিছিলে যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়কে 'অবৈধ' আখ্যা দিয়ে বিভিন্ন দলীয় ও সরকারবিরোধী স্লোগান দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি নরসিংহপুর থেকে সরকার মার্কেটের দিকে অগ্রসর হওয়ার সময় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই এলাকার পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশ জানিয়েছে, ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত নয় এবং ঘটনাস্থল থেকে এ ধরনের কোনো আলামত উদ্ধার করা যায়নি।

মিছিলের পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন আশুলিয়া থানা ছাত্রলীগের সহ-সভাপতি খলিল প্রধান এবং আশুলিয়া থানা রিকশা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোশাররফ। গ্রেপ্তার হওয়া অন্য ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, এলাকায় বিশৃঙ্খলা ও আতঙ্ক সৃষ্টির অভিযোগে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

চরফ্যাশনে ৩০ বছর ধরে গাছ লাগিয়ে সড়ক সবুজ করলেন ইমাম রেজাউল

ভোলার চরফ্যাশনে ইমামতির পাশাপাশি গত তিন দশক ধরে সড়কের পাশে হাজার হাজার গাছ লাগিয়ে চলেছেন…

12 minutes ago

অনাপত্তি সনদ বাতিল: ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের অনাপত্তি সনদ বাতিলের চিঠির পর ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে।…

15 minutes ago

সিরাজগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ফাউন্ডেশন

সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে…

18 minutes ago

আফগানিস্তানের আটটি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

আফগানিস্তান থেকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের পর আটটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। নিরাপত্তা সূত্রের…

22 minutes ago

বাংলাদেশ পুলিশের ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন পদায়ন

বাংলাদেশ পুলিশের ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।…

24 minutes ago

গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ

রাজধানীর গুলশান ও বনানী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

25 minutes ago

This website uses cookies.