Header Premium (728×90)

Categories: সারাদেশ

সোনারগাঁয়ে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে ১০ গ্রামের মানুষের সমাবেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক নির্মূল ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৈদ্যেরবাজার ইউনিয়নের ১০টি গ্রামের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আল-মানার ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।

আল-মানার ঈদগাহ কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক হাজী আ. মোতালেবের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারীক। তিনি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে বলেন, “মাদক এ সমাজের অভিশাপ, এর প্রভাব পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলার ওপর পড়ে।”

ওসি আব্দুল বারীক মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। পাশাপাশি তিনি মাদক প্রতিরোধে পরিবার, অভিভাবক, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন বৈদ্যেরবাজার ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আবুল হোসেন, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপি-র সহ-সভাপতি হাসেম প্রধান ও সামসু মিয়া এবং সাবেক ছাত্রদল নেতা ও ইউনিয়ন বিএনপি-র সহ-সভাপতি গাজী আওলাদ হোসেন।

যুবদল নেতা নুরে ইয়াসিন নোবেল তার বক্তব্যে বলেন, এলাকার তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের প্রত্যেক সচেতন মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি প্রশাসনের চলমান অভিযানে সহযোগিতার আহ্বান জানান।

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে মাদক, জুয়া ও সকল প্রকার অপরাধ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখার জন্য অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। একই সাথে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি, পরিবার ও সমাজকে মাদকমুক্ত রাখা এবং তরুণ সমাজকে শিক্ষা, খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

জুড়ী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩৮ বোতল ভারতীয় মদ জব্দ

মৌলভীবাজারের জুড়ী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৩৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ…

4 minutes ago

নতুন তিন আইনে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা সংকুচিত হয়েছে: এইচআরডব্লিউ

বাংলাদেশে নতুন তিনটি আইনের মাধ্যমে মানবাধিকার সুরক্ষাকে সংকুচিত করা হয়েছে বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস…

11 minutes ago

৮৫ বছর বয়সে না ফেরার দেশে মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান

জনপ্রিয় মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান ৮৫ বছর বয়সে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ১৯৭৩…

14 minutes ago

নবীনগরে নতুন এসিল্যান্ড হিসেবে যোগ দিলেন শারমিন সুলতানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন শারমিন সুলতানা।

16 minutes ago

জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচি ও কূটনৈতিক তৎপরতা

যুক্তরাষ্ট্রে সরকারি সফরের প্রথম দিনে ১২টির মধ্যে ১০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব…

32 minutes ago

টাঙ্গাইলে রডের বদলে বাঁশ: সাব-ঠিকাদার গ্রেপ্তার, তদন্ত কমিটি গঠন

টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর ফুটপাতে রডের বদলে…

35 minutes ago

This website uses cookies.