জলবায়ু সংকট মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় নতুন কোনো জীবাশ্ম জ্বালানি প্রকল্প না করার দাবিতে পাবনার চাটমোহরে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে চাটমোহর পৌর সদরের জিরো পয়েন্ট এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং কপ ৩১-এর প্রাক্কালে ঘোষিত বৈশ্বিক কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে স্থানীয় পরিবেশবাদী সংগঠন ও সর্বস্তরের মানুষ এতে অংশ নেন।
'জলবায়ু ন্যায়বিচার, জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ এবং দ্রুত ন্যায্য ও অর্থায়নকৃত রূপান্তর'-এর দাবিতে আয়োজিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন চলনবিল রক্ষায় আমরা-এর আহ্বায়ক হেলালুর রহমান জুয়েল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাটমোহর সরকারি ডিগ্রি কলেজের পরিবেশ ও ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ড. মুক্তি মাহমুদ। যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা, চলনবিল রক্ষায় আমরা এবং ওয়াটার কিপার বাংলাদেশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চলনবিল রক্ষায় আমরা-এর সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম।
মানববন্ধনে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে সংহতি জানান চাটমোহর প্রেস ক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, চিকনাই নদী রক্ষায় আমরা-এর সদস্য সচিব মো. খলিলুর রহমান, সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, নয়াদিগন্ত প্রতিনিধি মো. নূরুল ইসলাম, সোহেল খান, ইখতিয়ার মাহমুদ এবং চক্ষু চিকিৎসক আলমগীর হোসেন। এ সময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার পুরোপুরি বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের জন্য নীতিনির্ধারকদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। তিনি আফগানিস্তানের…
আন্তর্জাতিক বাজারে টানা সাত দিন ধরে জ্বালানি তেলের দাম কমছে। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের…
মানবজাতির জন্য ন্যায় ও সাম্য প্রতিষ্ঠার এক অনুপম আদর্শ হিসেবে মহানবী মুহাম্মাদ (সা.)-এর জীবনকে তুলে…
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পৃথক স্থান থেকে এক নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায়…
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের জামানত পাঁচ গুণ বাড়িয়ে চূড়ান্ত গেজেট…
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…
This website uses cookies.