Header Premium (728×90)

Categories: সারাদেশ

পূর্বাচল ৩০০ ফিট সড়কে বিশেষ অভিযানে ৬ জন আটক

রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সড়কের বালু ব্রিজ এলাকায় বিশেষ ব্লক রেইড ও চেকপোস্ট বসিয়ে ছয়জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও রূপগঞ্জ থানা পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে তিন বোতল বিদেশি হুইস্কি এবং কুড়ালসদৃশ একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান জানান, রূপগঞ্জ থানা এলাকাটি নারায়ণগঞ্জ জেলা ও ঢাকা মহানগর পুলিশের সীমান্তবর্তী হওয়ায় অপরাধ দমনে এখানে নিয়মিত চেকপোস্ট ও ব্লক রেইড জোরদার করা হয়েছে। তিনি বলেন, ৩০০ ফিট সড়কটি মাদক পরিবহন, সন্ত্রাসী কর্মকাণ্ড, ছিনতাই ও ডাকাতির নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হওয়ার ঝুঁকি রয়েছে। এমনকি নাশকতাকারীরাও এই সড়ককে যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহারের চেষ্টা করে।

পুলিশ সুপার আরও জানান, অপরাধীদের অবাধ বিচরণ ঠেকাতে এই সড়কে নিয়মিত টহল বাড়ানো হয়েছে। আগে যেখানে তিন থেকে চারটি টহল পার্টি দায়িত্ব পালন করত, বর্তমানে সেখানে সাত থেকে আটটি টহল পার্টি কাজ করছে। রূপগঞ্জ এলাকায় জনবল সংকট থাকা সত্ত্বেও জেলা পুলিশ থেকে অতিরিক্ত সদস্য এনে এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ৩০০ ফিট সড়কে একাধিক লেন থাকায় নজরদারি বাড়ানো চ্যালেঞ্জিং হলেও অপরাধ নিয়ন্ত্রণে এই ধরনের বিশেষ অভিযান ও নিয়মিত টহল অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

মধ্যপ্রাচ্যের সংকট কাটলে জ্বালানি তেলের দাম সমন্বয় করবে সরকার

মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সরকার তা সমন্বয় করতে বাধ্য হয়েছে। পরিস্থিতি…

14 minutes ago

মেধাভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষার্থীদের…

21 minutes ago

আবু ইয়াকুব ইউসুফ আল-কুমি: ইবন আরাবির বর্ণনায় এক সুফি সাধক

আন্দালুসের বিশিষ্ট সুফি সাধক আবু ইয়াকুব ইউসুফ ইবন ইয়াখলাফ আল-কুমির জীবন ও আধ্যাত্মিক সাধনার অনন্য…

28 minutes ago

সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।…

1 hour ago

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব ও প্রশিক্ষণ শুরু সমাজসেবা অধিদপ্তরের

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের জন্য ৬৬ হাজার ৯১৫ জন তথ্য সংগ্রহকারী ও…

1 hour ago

জাতিসংঘে আজ প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বৃহস্পতিবার জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে অবস্থানকালে…

1 hour ago

This website uses cookies.