সাতক্ষীরার দেবহাটায় গ্রামীণ সড়ক নেটওয়ার্কের উন্নয়ন ও তথ্য যাচাইয়ের লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
এলজিইডির জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (আরসিআইপি) প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকৌশলী দ্যূতি মন্ডল এবং এতে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন বেটসের জিআইএস স্পেশালিস্ট সাকিব হাসান।
কর্মশালায় উপজেলার গ্রামীণ সড়কগুলোর টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব ও দাবি তুলে ধরা হয়। বক্তারা সড়কের স্থায়িত্ব বাড়াতে রাস্তার পাশে অন্তত ১০ ফুট পর্যন্ত মাটি ভরাট এবং স্থানীয় মৎস্য ঘেরগুলোর পাশে প্রটেক্টিভ ভেড়িবাঁধ দেওয়ার দাবি জানান। এছাড়া, আলোচনার মাধ্যমে উপজেলার দুটি সড়ককে প্রাথমিকভাবে 'কোর রোড' নেটওয়ার্কের আওতায় নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় এবং আরও তিনটি সড়ককে এই নেটওয়ার্কে যুক্ত করার জন্য নতুন প্রস্তাবনা পেশ করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম এবং দেবহাটা থানার এসআই বিপ্লব মালাকার।
এছাড়াও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র মন্ডল, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুল এবং দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কর্মশালায় অংশ নেন।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭…
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার কিনতে গিয়ে মামলার আসামি হয়ে ৮ দিন কারাবাস করতে হয়েছে আল আমিন…
চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে…
হলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে ও বড় পরিসরে নির্মিত…
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও প্রকল্পে কর্মরত বিতর্কিত কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের (পিডি) অতীত…
এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়ে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জাপানের টোকাই সিটিজেন…
This website uses cookies.