মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ব্রাহ্মণখোলা গ্রামে নেদারল্যান্ডস প্রবাসী রেদাজের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় চোরচক্র বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
জানা যায়, প্রবাসী রেদাজের বাবা-মা চিকিৎসার প্রয়োজনে ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িতে দুই নারী কেয়ারটেকার দায়িত্ব পালন করছিলেন। ঘটনার রাতে কেয়ারটেকার বিলকিস বেগম তার স্বামীর অসুস্থতার খবর পেয়ে অপর কেয়ারটেকার জোস্নাকে সঙ্গে নিয়ে স্বামীর বাড়িতে চলে যান। এই সুযোগে চোরেরা বাড়িতে হানা দেয়।
বুধবার সকালে প্রবাসীর বাবা-মা বাড়িতে ফিরে গেটের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। ভেতরে প্রবেশ করে তারা দেখতে পান, স্টিল ও কাঠের তৈরি দুটি আলমারির ড্রয়ার ভেঙে চোরচক্র নগদ ২ লাখ টাকা এবং ১ ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করেছে। এ ছাড়া অন্য একটি কক্ষ থেকে একটি ল্যাপটপ ও একটি চার্জার ফ্যান নিয়ে যায় তারা। চোরেরা ফ্রিজে থাকা মাছ ও মাংসসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার পাশাপাশি ঘরের আসবাবপত্রও তছনছ করে রেখে যায়।
এ ঘটনায় শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
বাংলাদেশে নতুন তিনটি আইনের মাধ্যমে মানবাধিকার সুরক্ষাকে সংকুচিত করা হয়েছে বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস…
জনপ্রিয় মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান ৮৫ বছর বয়সে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ১৯৭৩…
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন শারমিন সুলতানা।
যুক্তরাষ্ট্রে সরকারি সফরের প্রথম দিনে ১২টির মধ্যে ১০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব…
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর ফুটপাতে রডের বদলে…
কিশোরগঞ্জের বিভিন্ন থানায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে…
This website uses cookies.