পাবনার ফরিদপুরে অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে কিশোর চালক মো. সাকিব আল হাসানকে হত্যার ঘটনায় মূল অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মূল অভিযুক্ত শাহিন আলম ইমন (২৮) এবং ছিনতাই হওয়া অটোভ্যানটি কিনে নেওয়া সাবেক ইউপি সদস্য ও ব্যবসায়ী মুক্তার হোসেন (৪৫)।
পুলিশ জানায়, গত রোববার বিকেলে উপজেলার মাজাট গ্রামের বড়াল নদী থেকে সাকিবের মরদেহ উদ্ধার করা হয়। এরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার মূল রহস্য উদঘাটন করে। প্রধান অভিযুক্ত শাহিন আলম ইমন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার কালিয়াকৈড় গ্রামের সাইফুলের ছেলে। তিনি বর্তমানে ফরিদপুরের দিঘুলিয়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করেন। সোমবার সন্ধ্যায় দিঘুলিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিন অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে সাকিবকে মাথায় আঘাত করে হত্যার কথা স্বীকার করেছেন। হত্যার পর সে অটোভ্যানটি মাত্র ৯ হাজার টাকায় ধানুয়াঘাটা বাজারের ভাঙারি ব্যবসায়ী মুক্তার হোসেনের কাছে বিক্রি করে দেয়। শাহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওই দোকান থেকে অটোভ্যানটি উদ্ধার করে এবং চোরাই ভ্যান কেনার অভিযোগে মুক্তার হোসেনকে গ্রেপ্তার করে।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুর হাসান মাসুদ মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় নিহতের বাবা হারিছ উদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)দুপুরে ফরিদপুর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুর হাসান মাসুদ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিঘুলিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিলেটের দক্ষিণ সুরমার পাঠানপাড়ায় সড়ক ও জনপথ অধিদপ্তরের জমিতে দেয়াল তুলে গোরস্থান তৈরির চেষ্টা করা…
দেশের বর্ধমান চাহিদা পূরণে সরকার ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন সার এবং ১০ হাজার…
প্রথমবার আয়োজিত ফিফা আসিয়ান কাপে অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। দলে যোগ দিয়েছেন…
প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে করা দুই মামলায় ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)…
আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন সদস্য অন্তর্ভুক্তি, বিদ্যমান সদস্যদের তথ্য যাচাই এবং হালনাগাদের জন্য সাত…
স্যাটেলাইট ইন্টারনেট বাজারে স্পেসএক্সের আধিপত্য চ্যালেঞ্জ করতে এয়ারলাইন সেবায় প্রবেশ করছে অ্যামাজন। ২০২৭ সাল থেকে…
This website uses cookies.