ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্পিডবোট ও স্টিলের বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে দুইজন প্রাণ হারিয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের বেমালীয়া নদীতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে আরও একজন ব্যক্তি আহত হয়েছেন।
নিহতরা হলেন নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় গ্রামের রায়হান ভূঁইয়ার ছেলে মোঃ দয়াল মিয়া এবং কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বরারচর গ্রামের হানিফ মিয়ার ছেলে সজীব মিয়া।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে এক অসুস্থ রোগীকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিয়ে স্পিডবোটটি পুনরায় চাতলপাড়ের উদ্দেশ্যে ফিরছিল। পথিমধ্যে খাগালিয়া গ্রামের কাছে বেমালীয়া নদীতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি স্টিলের বাল্কহেডের সঙ্গে স্পিডবোটটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্পিডবোটে থাকা তিনজন যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দয়াল মিয়া ও সজীব মিয়াকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম জানান, হাসপাতালে তিনজনকে আহত অবস্থায় আনা হয়েছিল, যার মধ্যে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। এদিকে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
সাভারে দুর্গাপূজা ২০২৬-এর প্রস্তুতি সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ঐক্যবদ্ধ থাকলে…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক ছাত্রীকে নিকাব পরার কারণে কটাক্ষ ও হেনস্তার অভিযোগ উঠেছে। এই…
সুনামগঞ্জের জগন্নাথপুরে সদ্য নিয়োগপ্রাপ্ত ৭৮ জন নবীন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাকে বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নিয়েছে উপজেলা…
বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির আবেদনের শেষ দিনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে ছিল উপচে পড়া ভিড়। ৭ অক্টোবরের…
রাজধানীর উত্তরায় ঢাকা কলেজের বিজয়-৭১ বাসের সঙ্গে আইইউবিএটির একটি বাসের সামান্য ধাক্কা লাগাকে কেন্দ্র করে…
শ্রমিকের অধিকার রক্ষা এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের মূল অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর…
This website uses cookies.