কক্সবাজারের মহেশখালীতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, নেট-মিটারিং ব্যবস্থার সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্থানীয় জনগণের অংশীদারিত্ব নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর’ শীর্ষক এক স্থানীয় নীতি সংলাপে অংশ নিয়ে বক্তারা এসব দাবি তুলে ধরেন। যৌথভাবে এই সংলাপের আয়োজন করে জেটনেট-বিডি, পিপলস কমিশন মহেশখালী, মহেশখালী জনসুরক্ষা মঞ্চ ও সংশপ্তক। এতে সহযোগিতা প্রদান করে একশনএইড বাংলাদেশ।
সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেটনেট-বিডির সদস্য সচিব ও একশনএইড বাংলাদেশের জাস্ট এনার্জি ট্রানজিশন কর্মসূচির ম্যানেজার আবুল কালাম আজাদ। তিনি তাঁর বক্তব্যে কক্সবাজার-২ আসনে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে সৌরবিদ্যুৎ, কৃষি ও সেচ ব্যবস্থায় পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন। একই সঙ্গে স্থানীয় তরুণদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে নবায়নযোগ্য জ্বালানি খাতের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের কারণে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের কথা তুলে ধরেন সাবেক ইউপি সদস্য মো. হামিদ হাসান। তিনি অভিযোগ করেন, জীবাশ্ম জ্বালানিভিত্তিক এই প্রকল্প বাস্তবায়নের ফলে এলাকার বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং তাদের ভূমির সঠিক মূল্য নির্ধারণেও ব্যাপক অনিয়ম হয়েছে। একটি ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করতে হলে এই ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও তাদের সকল আইনি অধিকার রক্ষা করা জরুরি বলে তিনি মন্তব্য করেন।
কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম অলীম বড়ুয়া সংলাপে বলেন, দেশে বর্তমানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। এই পরিস্থিতি উত্তরণে সৌরবিদ্যুৎ ব্যবহারে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে নেট-মিটারিং সুবিধা আরও সহজলভ্য ও বিস্তৃত করা প্রয়োজন।
ভৌগোলিক কারণে মহেশখালীতে সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদনের বিপুল সম্ভাবনা রয়েছে উল্লেখ করে অধ্যাপক রুহুল আমিন বলেন, এই প্রাকৃতিক সম্পদকে কাজে লাগাতে সরকারের পক্ষ থেকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা দরকার। অন্যদিকে, জ্বালানি খাত ও সবুজ অর্থনীতিতে নারীদের সম্পৃক্ততার ওপর গুরুত্ব দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার বিউটি। তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির নতুন নতুন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়লে তা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
সংলাপে অংশ নেওয়া প্রতিনিধিরা পর্যায়ক্রমে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন জ্বালানি ব্যবস্থার দিকে ধাবিত হওয়া, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার রক্ষা এবং এই খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সংলাপে সংগৃহীত নাগরিকদের এই সুপারিশ ও দাবিগুলো স্থানীয় সংসদ সদস্যসহ সরকারের নীতিনির্ধারকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…
নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…
বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…
অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…
ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী…
This website uses cookies.