গোপালগঞ্জের কোটালীপাড়ায় শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান ও শুয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অমল মধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শুয়াগ্রাম বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অমল মধু উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের বিচরণ মধুর ছেলে।
গ্রেপ্তারের পর বিকেলে তাকে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) অনক কুমার ঘোষ জানান, গত ১৬ জুলাই ২০২৫ তারিখে উপজেলার ওয়াবদারহাট বাজার এলাকায় সড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে অমল মধুকে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে পাকিস্তানের সাবেক…
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার…
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।…
কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ে জড়িত থাকার অভিযোগে ৬২৪ জনকে আটক…
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার আওতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যমান…
দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।…
This website uses cookies.