Header Premium (728×90)

Categories: সারাদেশ

নেত্রকোনায় নতুন ঘরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের

নেত্রকোণার দুর্গাপুরে নতুন বাড়িতে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তমাল রুরাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের পশ্চিম বিজয়পুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত তমাল পশ্চিম বিজয়পুর গ্রামের ক্যামেল চাম্বুগংয়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তমাল বৃহস্পতিবার নতুন তৈরি হওয়া ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তিনি পাহাড়ের ওপর অবস্থিত তার বাবার বাড়ি থেকে বৈদ্যুতিক তার টেনে নতুন ঘরে সংযোগ দেওয়ার চেষ্টা করছিলেন। সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানিয়েছেন, নিহতের স্বজনরা মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছেন এবং ঘটনার সত্যতা যাচাইয়ে পুলিশ পাঠানো হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে আসছে ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’

হলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে ও বড় পরিসরে নির্মিত…

4 minutes ago

কৃষি মন্ত্রণালয়ে বিতর্কিত কর্মকর্তাদের ‘আমলনামা’ পর্যালোচনা শুরু

কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও প্রকল্পে কর্মরত বিতর্কিত কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের (পিডি) অতীত…

12 minutes ago

এশিয়ান গেমস কাবাডিতে ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়ে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জাপানের টোকাই সিটিজেন…

15 minutes ago

মুকসুদপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা ব্রীজ এলাকায় বাসের ধাক্কায় আকরাম বিশ্বাস নামে এক পথচারী…

25 minutes ago

সরকারি দরপত্রে ২০ বছরের ‘সুযোগবঞ্চিত’দের জন্য নতুন সুযোগ

সরকার ‘গণ খাতে ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে। এর মাধ্যমে গত ২০ বছরে অনুকূল…

30 minutes ago

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা…

34 minutes ago

This website uses cookies.