মৃত্যুর কোলে ঢলে পড়ার ঠিক আগ মুহূর্তে মুক্তাগাছা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেনের হাতটি ধরে নিজের ওপর হওয়া নির্মমতার শেষ বর্ণনাটুকু দিয়ে যান ফরহাদ হোসেন জনি (৩৫)। তিনি বলেছিলেন, ‘দুজনে পেট্রল দিছে, আরেকজনে আগুন ধরাইয়া দিছে।’ নির্মম এই হামলার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় অবশেষে নিভে গেল এই প্রতিবাদী যুবকের জীবনপ্রদীপ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে বুধবার রাত ১০টার দিকে ময়মনসিংহের মুক্তাগাছা পৌর শহরের মধ্যহিস্যা এলাকায় জনির ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। নিহত ফরহাদ হোসেন জনি উপজেলার তারাটি ইউনিয়নের মৌশাদিয়া গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তারের বড় ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন।
ঘটনার বিবরণ দিয়ে নিহতের বাবা আব্দুস সাত্তার জানান, বুধবার রাতে ফরহাদ ঘর থেকে বের হয়ে বাড়ির সামনে আসা মাত্রই ওত পেতে থাকা অজ্ঞাতপরিচয় দুজন ব্যক্তি তার ওপর চড়াও হয়। কিছু বুঝে ওঠার আগেই তারা ফরহাদের শরীরে পেট্রোল ঢেলে দেয় এবং অন্য একজন আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো শরীরে ছড়িয়ে পড়লে ফরহাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের অভিযোগ, পৌর শহরের একটি পরিত্যক্ত রাজবাড়ির ধ্বংসাবশেষ সংলগ্ন ভাঙা বাড়িতে থাকতেন ফরহাদ। ওই পরিত্যক্ত জায়গায় নিয়মিত মাদকসেবীদের আড্ডা বসত। ফরহাদ প্রায়ই সেখানে গিয়ে মাদকসেবীদের আড্ডায় বাধা দিতেন এবং প্রতিবাদ করতেন। স্থানীয়দের ধারণা, মাদক সেবনে বাধা দেওয়ার জেরে পরিকল্পিতভাবেই জনিকে এভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফরহাদ হোসেন জনি পেশায় একজন সিএনজিচালক ও কৃষি উদ্যোক্তা ছিলেন। একই সঙ্গে তিনি এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের আন্দোলনেও এক পরিচিত মুখ ছিলেন। পুরো পরিবারের মুখে অন্ন জোগানোর একমাত্র অবলম্বন ছিলেন জনি। তার এই আকস্মিক ও নৃশংস মৃত্যুতে পুরো পরিবারটি এখন অথই সাগরে পড়েছে।
বৃহস্পতিবার জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে অবস্থানকালে…
বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার ও শিশুসাহিত্যিক আখতার হুসেন ৮০ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রেসিডেন্ট। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’…
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…
নিউইয়র্কে এক আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, টেকসই উন্নয়নের মূল ভিত্তি…
কোটালীপাড়ায় কথিত প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে…
This website uses cookies.