নাটোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে হঠাৎ করেই ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ১০৬ জন রোগী, যাদের বড় অংশই নাটোর পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দা।
হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গত বুধবার থেকে আজ সকাল ১০টা পর্যন্ত এই রোগীরা হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন ১০৬ জনের মধ্যে ৫৯ জন পুরুষ এবং বাকি ৪৭ জন নারী ও শিশু। হঠাৎ রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসাসেবা দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে বেশ হিমশিম খেতে হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে নির্ধারিত শয্যার বাইরেও অতিরিক্ত শয্যা ও চিকিৎসার বিশেষ ব্যবস্থা নিতে হয়েছে কর্তৃপক্ষকে।
আক্রান্তদের অধিকাংশ নাটোর পৌরসভার কানাইখালী, কান্দিভিটা, চকরামপুর, পটুয়াপাড়া, রামাইগাছি ও বড় হরিশপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, সাম্প্রতিক আবহাওয়া ও পানির কারণে এই ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়ে থাকতে পারে। তবে এর সঠিক ও সুনির্দিষ্ট কারণ চিহ্নিত করতে পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ বিষয়ে নাটোর জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান জানান, হঠাৎ আবহাওয়ার পরিবর্তনের কারণে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ স্যালাইনসহ জরুরি চিকিৎসাসেবার প্রয়োজনীয় সব সামগ্রী মজুত রয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন।
পেরুর আন্দিজ পর্বতমালায় আবিষ্কৃত নতুন এক উদ্ভিদের নামকরণ করা হয়েছে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির…
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের…
চট্টগ্রামের রাউজানে এক অপরাধী গোষ্ঠীর সদস্যরা গ্রেপ্তারের পর নতুন করে সক্রিয় হয়ে উঠছে ডাকাত আলম…
অতীতের রাজপথের আন্দোলন পেছনে ফেলে বর্তমানে পৃথক অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)…
সোশ্যাল মিডিয়ায় চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে বিয়ের ইঙ্গিত দিয়েছেন ছোট পর্দার…
ইরানের পারমাণবিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে নিজেদের সবচেয়ে বড় অ-পারমাণবিক বোমা ফেলার সামরিক পরিকল্পনা…
This website uses cookies.