শেরপুরের নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে চার ঘণ্টাব্যাপী এক বিশেষ অভিযান চালানো হয়েছে। অভিযানে পাঁচজন শিকারিকে আটক করে তাদের কাছ থেকে শিকারের সরঞ্জাম ও ১০টি বক উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া বকগুলো মুক্ত আকাশে অবমুক্ত করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর থেকে শুরু হওয়া এই যৌথ অভিযানটি পরিচালনা করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ (শেরপুর), শেরপুর বার্ড ক্লাব এবং পরিবেশবাদী সংগঠন 'শাইন'। উপজেলার ২ নম্বর নকলা ইউনিয়নের ডাকাতিয়াকান্দা গ্রামে এ অভিযান চালানো হয়।
আটককৃত পাঁচ শিকারি ভবিষ্যতে আর কখনো বক বা অন্য কোনো পাখি শিকার করবেন না মর্মে একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন। পরবর্তীতে নকলা উপজেলা যুবদলের সদস্য সচিব মুরাদুজ্জামান মাছুমের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিন, এবং শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও 'শাইন'-এর নির্বাহী পরিচালক ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মুগনিউর রহমান মনিসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা।
বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার জানান, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এই অভিযানের বিষয়ে অবগত রয়েছেন। বন্যপ্রাণী ও পাখি রক্ষা করতে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…
দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…
রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…
সৌদি আরবের মক্কা নগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা…
রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা জান্নাতুন নিহত হয়েছেন। এ সময় বাবাকে কুপিয়ে জখম…
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী সিভিল…
This website uses cookies.