Header Premium (728×90)

Categories: সারাদেশ

শেরপুরে সার ডিলার ও খুচরা ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

শেরপুরে সারের বাজার স্থিতিশীল রাখতে এবং সরকারের নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বিভিন্ন ডিলার পয়েন্ট ও খুচরা সার বিক্রেতাদের দোকানে এই অভিযান চালানো হয়। অভিযানে অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা বিনতে রফিক। অভিযানে শেরীব্রীজ এলাকার বিএডিসির সার ডিলার 'মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ'-কে একই স্থানে সার ও ঔষধ বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গাজিরখামার ইউনিয়নের 'মেসার্স সাথী স্টোর'-কে সার বিক্রির পাশাপাশি একই সাথে খাদ্যপণ্য ও পশুখাদ্য রাখার অভিযোগে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে সদর উপজেলা কৃষি অফিসার মুসলিমা খানম নিলু, কৃষি সম্প্রসারণ অফিসার মো. নিজাম উদ্দীনসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নিলু জানান, চলতি মাসে সদর উপজেলায় সারের বরাদ্দে কোনো ঘাটতি নেই। বিভিন্ন সময় সারের বিষয়ে পাওয়া অভিযোগগুলো মাঠে গিয়ে যাচাই করা হয়েছে এবং বেশ কিছু ক্ষেত্রে অভিযোগের সত্যতা মেলেনি। তবে নিয়ম ভেঙে সার, খাদ্যপণ্য ও পশুখাদ্য একই দোকানে বিক্রির অপরাধে সংশ্লিষ্ট দুই ব্যবসায়ীকে শাস্তির আওতায় আনা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হলেন নোমান মাহমুদ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে পাকিস্তানের সাবেক…

10 minutes ago

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার…

19 minutes ago

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।…

22 minutes ago

কুমিল্লায় কিশোর গ্যাং দমনে একরাতে ৬২৪ জন আটক

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ে জড়িত থাকার অভিযোগে ৬২৪ জনকে আটক…

30 minutes ago

বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার আওতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যমান…

48 minutes ago

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।…

58 minutes ago

This website uses cookies.