ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী অভিযানে এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় প্রশাসন। গত সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত যুবকের নাম মেহেদী হাসান (২২), তিনি রাজাপুর সদর এলাকার মো. বাদল খলিফার ছেলে।
প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। এ সময় পরিত্যক্ত ওই ভবনে গাঁজা সেবনরত অবস্থায় ১ পুরিয়া গাঁজাসহ মেহেদী হাসানকে হাতেনাতে আটক করা হয়।
অভিযান শেষে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিম রেজা সজিব। অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেদী হাসানকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে রাজাপুরে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে অবস্থানকালে…
বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার ও শিশুসাহিত্যিক আখতার হুসেন ৮০ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রেসিডেন্ট। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’…
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…
নিউইয়র্কে এক আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, টেকসই উন্নয়নের মূল ভিত্তি…
কোটালীপাড়ায় কথিত প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে…
This website uses cookies.