Header Premium (728×90)

Categories: সারাদেশ

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: চাঁদপুরে ওসি ফয়েজ

চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে পুলিশের উদ্যোগে একটি মাদকবিরোধী আলোচনা সভা ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের আয়োজনে লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ সমাবেশ ও র‌্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ।

বক্তব্যে ওসি মো. ফয়েজ আহমেদ বলেন, মাদক একটি মারাত্মক সামাজিক ব্যাধি যা সব ধরনের অপরাধের মূল কারণ হিসেবে কাজ করে। বর্তমানে এটি পরিবার ও সমাজসহ প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর এবং এর সঙ্গে জড়িত কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তিনি স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে বলেন, মাদক ব্যবসায়ী, সেবনকারী বা কারবারিদের মাদকসহ হাতেনাতে ধরতে পারলে আপনারা তাদের আটকে রেখে আমাদের খবর দেবেন। তবে কোনো অবস্থাতেই কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। মাদকের বিস্তার রোধে স্থানীয় জনগণকে আরও জোরালো ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

ওসি আরও উল্লেখ করেন, স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকেরও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি রয়েছে। চাঁদপুর সদরের ১৪টি ইউনিয়নের মধ্যে লক্ষ্মীপুর সবচেয়ে বড় ইউনিয়ন। তাই সবার সম্মিলিত সহযোগিতায় এই ইউনিয়নকে দ্রুত মাদকমুক্ত করা সম্ভব হবে। এছাড়া সামাজিক সচেতনতা বাড়াতে মসজিদের ইমামদের প্রতি জুমার খুতবায় মাদক ও ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক ব্যাধি নিয়ে আলোচনা করার আহ্বান জানান তিনি। পুলিশের জনবল সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, সীমাবদ্ধতা সত্ত্বেও স্থানীয়দের সার্বক্ষণিক সহযোগিতা পেলে সমাজ থেকে সব ধরনের অপরাধ দূর করা সম্ভব।

বিট পুলিশিং ও চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা ছিলেন চাঁদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার ফেরদৌস নুর। ইউনিয়ন যুবদলের সভাপতি মো. নুরুল ইসলাম পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. শহীদ বেপারী, সিনিয়র সহ-সভাপতি মো. সুমন আহমেদ ভূঁইয়া, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মো. জাকির মৃধা, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো. নাছির আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক মো. দাদুন মিয়া, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল মৃধা, মো. ফয়েজ আহমেদ এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ বেপারী।

লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফার সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভাটি সফলভাবে সম্পন্ন হয়। আলোচনা শেষে উপস্থিত সবাইকে নিয়ে একটি মাদকবিরোধী র‌্যালি বের করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

মোহাম্মদপুরে জমি দখলের ঘটনায় গ্রেপ্তার দুই

রাজধানীর মোহাম্মদপুরে হামলা ও ভাঙচুর চালিয়ে জমি দখলের ঘটনায় দায়ের করা মামলায় মো. লিমন ও…

7 minutes ago

কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ ৪১২ গুণ বৃদ্ধি

চট্টগ্রামের কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) গত দুই দশকে বিদেশি ও স্থানীয় বিনিয়োগ ৪১২ গুণ…

25 minutes ago

নদীর সংখ্যা আছে, কিন্তু প্রাণ হারিয়েছে বাংলাদেশের নদ-নদী

বাংলাদেশে বর্তমানে ১,৪১৫টি নদ-নদী থাকলেও অধিকাংশের স্বাভাবিক প্রবাহ ও প্রাণশক্তি হারিয়ে গেছে। দখল, দূষণ ও…

28 minutes ago

আলোকঝাড়ীর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমানের মৃত্যুতে হুইপের শোক

দিনাজপুরের খানসামা উপজেলার ১ নম্বর আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খলিলুর রহমান মৃত্যুবরণ করেছেন। তার…

37 minutes ago

চট্টগ্রাম আদালতে নারীকে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে এক নারীকে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তুলে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।…

40 minutes ago

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: কূটনীতিই একমাত্র সমাধানের পথ, দাবি তেহরানের

হরমুজ প্রণালি খুলে দেয়া এবং যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ডনাল্ড ট্রাম্প। এর জবাবে…

48 minutes ago

This website uses cookies.