লালমনিরহাটের পাটগ্রামে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মোক্তার আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। সোমবার (৭ সেপ্টেম্বর) লালমনিরহাট নারী ও শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। রায়ে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন; অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি ২০২০ সালে পাটগ্রাম উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা দিনমজুর হিসেবে কাজ করতেন। আসামি মোক্তার আলী তাদের প্রতিবেশী হওয়ায় শিশুটি তাকে ‘দাদু’ বলে সম্বোধন করত। এই সম্পর্কের আড়ালে আসামি শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেন। এক পর্যায়ে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি পরিবারের সদস্যদের নজরে আসে।
ঘটনার পরিপ্রেক্ষিতে শিশুটির বাবা ২০২০ সালের ২৬ মে পাটগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ যাচাই-বাছাই করে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান জানান, এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে। তিনি আরও মন্তব্য করেন যে, এ ধরনের কঠোর রায় সমাজে অপরাধ প্রবণতা কমাতে এবং অপরাধীদের বিরুদ্ধে শক্ত বার্তা দিতে ভূমিকা রাখবে।
খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমকে ধারালো চাপাতি দিয়ে কোপানোর ঘটনায় প্রধান অভিযুক্ত মিরাজ ওরফে স্পিকার…
ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ১০ জেলেকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে…
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ১…
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে ‘স্বৈরাচারী’ বলে অভিহিত করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ…
খুলনার কয়রায় শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার…
রাজধানীর রমনা কালী মন্দিরে বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে ‘পাঁচ টাকায় পূজার বাজার’ কর্মসূচি উদ্বোধন করেছেন ঢাকা…
This website uses cookies.