নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় চাঁদাবাজি ও কর্তব্যরত পুলিশ কর্মকর্তার সঙ্গে অসদাচরণের অভিযোগে এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত মো. শুক্কুর আলী উপজেলার জামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন।
রবিবার (৬ সেপ্টেম্বর) জামপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. আল আমিন মোল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শুক্কুর আলীর বিরুদ্ধে চাঁদাবাজি, সরকারি সম্পত্তির অবৈধ ব্যবহার এবং দায়িত্বরত পুলিশ কর্মকর্তার সঙ্গে উগ্র আচরণ ও হুমকি দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এসব কারণে তাকে দলের সব ধরনের পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দলের সব স্তরের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তটি ইতিমধ্যে অনুমোদন করেছেন জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার। দলটির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, বহিষ্কৃত শুক্কুর আলীর কোনো ব্যক্তিগত অপকর্মের দায়ভার দল নেবে না।
এ বিষয়ে সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং পুলিশ কর্মকর্তার সঙ্গে খারাপ আচরণ করার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় শুক্কুর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মৌলভীবাজারের জুড়ী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৩৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ…
বাংলাদেশে নতুন তিনটি আইনের মাধ্যমে মানবাধিকার সুরক্ষাকে সংকুচিত করা হয়েছে বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস…
জনপ্রিয় মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান ৮৫ বছর বয়সে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ১৯৭৩…
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন শারমিন সুলতানা।
যুক্তরাষ্ট্রে সরকারি সফরের প্রথম দিনে ১২টির মধ্যে ১০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব…
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর ফুটপাতে রডের বদলে…
This website uses cookies.