Header Premium (728×90)

Categories: সারাদেশ

ঝালকাঠিতে ৮ মাসের সন্তানকে লাখ টাকায় বিক্রির অভিযোগ

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় নিজের আট মাস বয়সী সন্তানকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। উপজেলার ১ নম্বর চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামে এই ঘটনা ঘটে। গত বুধবার (২ সেপ্টেম্বর) রাতে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালী এলাকার লিপি বেগম নামের এক নিঃসন্তান নারীর কাছে শিশুটিকে হস্তান্তর করা হয় বলে অভিযোগ উঠেছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়ভাবে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অভিযুক্ত বাবার নাম সোহাগ হাওলাদার (৪৩) এবং মায়ের নাম আলো আক্তার। তাদের আট মাস বয়সী ওই শিশুটির নাম রুম্মান হাওলাদার। তবে টাকা নিয়ে সন্তান বিক্রির এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বাবা সোহাগ। তার দাবি, শিশুটিকে বিক্রি করা হয়নি, বরং ভালোমতো লালন-পালন করার জন্য এক আত্মীয়ের কাছে দেওয়া হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোহাগ হাওলাদার আগে ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সেখানে থাকা অবস্থায় প্রায় ১০ বছর আগে শরীয়তপুরের আলো আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। এই দম্পতির সংসারে আলীফ হাওলাদার (১০) ও আরিফ হাওলাদার (৫) নামের আরও দুটি ছেলে রয়েছে। রুম্মান তাদের তৃতীয় সন্তান।

শিশুটির ফুফু পারভিন বেগম অভিযোগ করে বলেন, তার ছোট ভাই সোহাগ ও ভাইয়ের স্ত্রী মিলে শিশুটিকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের হাতে তুলে দিয়েছেন। তিনি বলেন, শিশুটিকে লালন-পালন করতে যদি কোনো সমস্যা হতো, তবে আমাদের জানানো উচিত ছিল। আমরাই তার দায়িত্ব নিতাম। কিন্তু এভাবে সন্তানকে বিক্রি করা কোনোভাবেই ঠিক হয়নি। এই ঘটনায় তিনি আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন বলেও জানান।

এদিকে শিশুটির মা আলো আক্তারও বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন। নিজের অসুস্থতার কথা উল্লেখ করে তিনি বলেন, একসঙ্গে তিন সন্তানকে লালন-পালন করতে তার বেশ কষ্ট হচ্ছিল। এ কারণে ভালো রাখার উদ্দেশ্যে এক আত্মীয়ের কাছে শিশুটিকে লালন-পালনের দায়িত্ব দিয়েছেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. শাহিন খান জানান, তিনি শিশু বিক্রির খবরটি শুনেছেন। যদি সত্যিই শিশুটিকে বিক্রি করা হয়ে থাকে, তবে কাজটি অত্যন্ত অন্যায় হয়েছে। বিষয়টি তিনি খোঁজখবর নিয়ে দেখছেন। প্রকৃতপক্ষে শিশুটিকে বিক্রি করা হয়েছে নাকি লালন-পালনের জন্য দেওয়া হয়েছে, তা নিশ্চিত করতে প্রশাসনের তদন্ত দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে করা দুই মামলায় ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)…

5 minutes ago

বেসিস নির্বাচন সামনে রেখে ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন সদস্য অন্তর্ভুক্তি, বিদ্যমান সদস্যদের তথ্য যাচাই এবং হালনাগাদের জন্য সাত…

6 minutes ago

স্টারলিংককে টেক্কা দিতে মহাকাশে অ্যামাজনের নতুন দৌড়

স্যাটেলাইট ইন্টারনেট বাজারে স্পেসএক্সের আধিপত্য চ্যালেঞ্জ করতে এয়ারলাইন সেবায় প্রবেশ করছে অ্যামাজন। ২০২৭ সাল থেকে…

14 minutes ago

নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের পর আজমুলের মৃত্যুতে গ্রেফতার ১

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আয়মান মো. আজমুল হোসেনকে নির্যাতন করে ভাত খাওয়া ও চুরির স্বীকারোক্তি…

37 minutes ago

বার্লিন বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় ফ্লাইট চলাচল বন্ধ

বার্লিন ব্রান্ডেনবার্গ বিমানবন্দরের উত্তর রানওয়ের ওপর ড্রোন দেখা দেওয়ায় বুধবার ৪৫ মিনিটের জন্য আকাশসীমা বন্ধ…

47 minutes ago

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন করে আর কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন…

53 minutes ago

This website uses cookies.