মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবিরবাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য মোবারক র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৃথিমপাশা ইউনিয়ন আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রবিরবাজার ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে প্রথমে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর জাতীয় পতাকা, লাল-সবুজ ও দলীয় পতাকা হাতে নিয়ে একটি বিশাল মোবারক র্যালি বের করা হয়। র্যালিটি রবিরবাজার থেকে শুরু হয়ে সুলতানপুর ও পৃথিমপাশা গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে রবিরবাজারের বিভিন্ন চৌমুহনী ঘুরে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়। কর্মসূচি শেষে উপস্থিত মুসল্লি ও অংশগ্রহণকারীদের মাঝে শিরনি বিতরণ করা হয়।
এই বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত ছিলেন পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নওয়াব আলী বাকর খান, উপজেলা আল ইসলাহর সহ-সভাপতি মাওলানা মখলিছুর রহমান, ইউনিয়ন আল ইসলাহর সভাপতি ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ হাবিবুর নুর, ব্যবসায়ী সামছুল আরেফিন কামাল, সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু, উপজেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক এস এম সাইদুল ইসলাম, ইউনিয়ন তালামীযের সভাপতি তুফায়েল আহমদ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম এবং তাজুল ইসলাম তাজ। এছাড়াও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় ব্যবসায়ী, এলাকাবাসী ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।
এদিকে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রবিবার সন্ধ্যা থেকে দক্ষিণ রবিরবাজার লাইটেস স্ট্যান্ডে একটি ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পী মুজাহিদুল ইসলাম বুলবুলসহ স্থানীয় ইসলামি শিল্পীগোষ্ঠীর সদস্যরা ইসলামি গজল পরিবেশন করবেন।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিজের বাল্যবিয়ে ঠেকাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপস্থিত হয়ে সহায়তা চেয়েছেন…
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।…
গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…
এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…
This website uses cookies.