Header Premium (728×90)

Categories: সারাদেশ

ভোলায় জেলের জালে আড়াই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ১২,৯০০ টাকায়

ভোলার সাগরমোহনায় জেলেদের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি বিশালাকৃতির ইলিশ, যা স্থানীয়ভাবে ‘রাজা ইলিশ’ নামে সাড়া ফেলেছে। শুক্রবার সকালে মাছটি ভোলার ইলিশা তালতলি মৎস্যঘাটে নিয়ে আসা হলে তা দেখতে ব্যবসায়ী, অন্য জেলে ও উৎসুক মানুষের উপচে পড়া ভিড় তৈরি হয়। পরে ঘাটে প্রকাশ্য নিলামের মাধ্যমে মাছটি ১২ হাজার ৯০০ টাকায় বিক্রি করা হয়েছে।

জানা গেছে, গত বুধবার দুপুরে সাগরের মোহনায় জাল ফেলার পর মিরাজ মাঝি নামের এক জেলের জালে এই বিশাল ইলিশটি ধরা পড়ে। সাধারণত এত বড় আকারের ইলিশ সহজে পাওয়া যায় না। শুক্রবার সকালে মিরাজ মাঝি মাছটি বিক্রির জন্য ঘাটের নাগর হাজারির আড়তে নিয়ে আসেন। সেখানে মাছটি কেনার জন্য ঘাটের প্রায় সব আড়তদারই নিলামে অংশ নেন। নিলামে অংশ নেওয়া জসিম হাজারি জানান, চলতি মৌসুমে ঘাটে আসা সবচেয়ে বড় ইলিশ এটি। তীব্র প্রতিযোগিতার পর ১২ হাজার ৯০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন ইলিশা বিশ্বরোড ঘাটের মাছ ব্যবসায়ী লোকমান ব্যাপারী। তিনি জানান, আরও বেশি দামে বিক্রির আশায় মাছটি দ্রুত ঢাকায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন।

আড়তের মালিক নাগর হাজারি বলেন, তাঁদের ঘাটে মাঝেমধ্যে বড় ইলিশ আসলেও চলতি মৌসুমে এখন পর্যন্ত এটিই সবচেয়ে বড় আকারের ইলিশ। এদিকে সাগরে এত বড় ইলিশ ধরা পড়াকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হুসাইন জানান, মৌসুমের শেষ সময়ে নদী ও সাগরে এমন বড় আকৃতির ইলিশ ধরা পড়া অত্যন্ত ভালো লক্ষণ। এই ইলিশটির বয়স আনুমানিক দুই থেকে আড়াই বছর হতে পারে। সামনে ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় এ সময়ে বড় ইলিশের নদীতে আসার প্রবণতা দেখা যায়। বড় ইলিশ সাধারণত বেশি ডিম দেয়, যার ফলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বৃদ্ধিতে এটি ইতিবাচক প্রভাব ফেলবে।

মেঘনা ও সাগরের উত্তাল তরঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে জাল ফেলা উপকূলীয় জেলেদের জীবন-জীবিকা, ঐতিহ্য আর আবেগের সঙ্গে জড়িয়ে আছে ইলিশ। মাঝেমধ্যে জালে ওঠা এমন একেকটি ‘রাজা ইলিশ’ মুহূর্তেই পুরো মৎস্যঘাটে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়, যা জেলেদের কষ্ট লাঘব করে মুখে হাসি ফোটায়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পেছনে ফেললেন রশিদকে

পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। তিনি আফগানিস্তানের…

39 seconds ago

টানা সাত দিন কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে টানা সাত দিন ধরে জ্বালানি তেলের দাম কমছে। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের…

7 minutes ago

মহানবী (সা.)-এর ইনসাফ: মানবজাতির জন্য অনুপম আদর্শ

মানবজাতির জন্য ন্যায় ও সাম্য প্রতিষ্ঠার এক অনুপম আদর্শ হিসেবে মহানবী মুহাম্মাদ (সা.)-এর জীবনকে তুলে…

11 minutes ago

মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পৃথক স্থান থেকে এক নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায়…

38 minutes ago

ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের জামানত পাঁচ গুণ বাড়িয়ে চূড়ান্ত গেজেট…

1 hour ago

মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা

লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…

2 hours ago

This website uses cookies.