ঝালকাঠির কাঁঠালিয়ায় পারিবারিক বিরোধের জেরে শাবল ও হাতুড়ির আঘাতে খায়রুল ইসলাম পলাশ (৪৫) নামের এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দক্ষিণ আউড়া গ্রামে শ্বশুরবাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত পলাশের গ্রামের বাড়ি নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ভবানীপুর গ্রামে। তিনি কিছুদিন আগেই স্ত্রী ইসরাত জাহান লিজার বাড়িতে বসবাস শুরু করেছিলেন এবং সেখানে একটি ফার্মেসিও চালু করেছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে পলাশ ও লিজার মধ্যে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকেলে তাদের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী ইসরাত জাহান লিজা শাবল ও হাতুড়ি দিয়ে পলাশকে আঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাসের রায়হান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে শ্বশুরবাড়ি থেকে ইসরাত জাহান লিজাকে আটক করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এতে কার কী ভূমিকা ছিল, তা নিশ্চিত হতে পুলিশ তদন্ত চালাচ্ছে।
বাংলাদেশে নতুন তিনটি আইনের মাধ্যমে মানবাধিকার সুরক্ষাকে সংকুচিত করা হয়েছে বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস…
জনপ্রিয় মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান ৮৫ বছর বয়সে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ১৯৭৩…
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন শারমিন সুলতানা।
যুক্তরাষ্ট্রে সরকারি সফরের প্রথম দিনে ১২টির মধ্যে ১০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব…
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর ফুটপাতে রডের বদলে…
কিশোরগঞ্জের বিভিন্ন থানায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে…
This website uses cookies.