Header Premium (728×90)

Categories: সারাদেশ

লঘুচাপে উত্তাল বঙ্গোপসাগর, পাথরঘাটার শতাধিক ট্রলার ফিরছে তীরে

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির কারণে সাগর উত্তাল হয়ে উঠেছে। উদ্ভূত পরিস্থিতিতে উপকূলীয় অঞ্চলে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সাগরে বড় বড় ঢেউ আর বৈরী আবহাওয়ার কারণে বরগুনার পাথরঘাটার শতাধিক মাছধরা ট্রলার নিরাপদ আশ্রয়ের খোঁজে উপকূলে ফিরতে শুরু করেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) ভোররাত থেকেই পাথরঘাটাসহ বরগুনার উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত শুরু হয়। একই সঙ্গে সাগর প্রচণ্ড উত্তাল হয়ে ওঠায় সাগরে অবস্থানরত জেলেদের মধ্যে তীব্র আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। আবহাওয়ার এই চরম অবনতির খবর পাওয়ার পর ট্রলার মালিকেরা সাগরে থাকা মাঝি-মাল্লাদের দ্রুত উপকূলের কাছাকাছি নিরাপদ স্থানে চলে আসার নির্দেশ দেন।

ইতিমধ্যেই পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাট, নতুন বাজার খাল, পদ্মা খাল, কাকচিরা খাল, হাজির খাল ও চরদুয়ানী খালসহ বিভিন্ন ছোট-বড় খালে শতাধিক মাছধরা ট্রলার আশ্রয় নিয়েছে। এছাড়া সাগরে থাকা আরও বেশ কিছু ট্রলার নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে উপকূলের দিকে ধেয়ে আসছে। স্থানীয় জেলেরা জানিয়েছেন, উত্তাল সাগর ও দমকা হাওয়ার কারণে স্বাভাবিকভাবে মাছ শিকারের কার্যক্রম ব্যাহত হচ্ছে। বৈরী আবহাওয়ার মধ্যে সাগরে অবস্থান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় তাঁরা দ্রুত ঘাটে ফেরার চেষ্টা করছেন।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, আবহাওয়া খারাপ হওয়ার খবর পাওয়ার পর মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে যেসব মাঝি-মাল্লার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে, তাঁদের দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে আসতে বলা হয়েছে। ইতোমধ্যে অনেক ট্রলার ঘাটে ফিরে এসেছে। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত বেশ কয়েকটি ট্রলার নিরাপদে ঘাটে পৌঁছেছে এবং সাগরে থাকা বাকি ট্রলারগুলোও দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে আবহাওয়া পরিস্থিতির অবনতি ঘটায় উপকূলীয় এলাকার জেলেদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। সাগরে থাকা সব মাছধরা ট্রলারকে আবহাওয়া সতর্কবার্তা ও সংকেত মেনে চলার পাশাপাশি নিরাপদ আশ্রয়ে অবস্থান করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন

রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…

22 minutes ago

সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা

সৌদি আরবের মক্কা নগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা…

28 minutes ago

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত

রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা জান্নাতুন নিহত হয়েছেন। এ সময় বাবাকে কুপিয়ে জখম…

42 minutes ago

সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী সিভিল…

53 minutes ago

মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি

সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…

2 hours ago

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…

2 hours ago

This website uses cookies.