নাটোরের গুরুদাসপুরে স্ত্রী মরিয়ম খাতুনকে (২০) গলা টিপে হত্যার দায়ে স্বামী ফরহাদ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে এই রায় ঘোষণা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে ফরহাদ হোসেনকে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
একই মামলায় তথ্য গোপন ও আলামত নষ্টের দায়ে নিহতের শ্বশুর ফজলুর রহমান এবং শাশুড়ি ফাহিমা বেগমকে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ৪ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত আদেশে উল্লেখ করেন।
মামলার নথিপত্র থেকে জানা যায়, ২০১৪ সালে গুরুদাসপুর থানার পিপলা গ্রামের ফজলুর রহমানের ছেলে মো. ফরহাদ হোসেনের সঙ্গে বামনবাড়িয়া গ্রামের আমিরুল মণ্ডলের মেয়ে মরিয়ম খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুক ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মরিয়মের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো।
২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে মরিয়মের স্বজনরা খবর পেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে তার নিথর দেহ শোবার ঘরে পড়ে থাকতে দেখেন। নিহতের গলার দুই পাশে আঙুলের স্পষ্ট দাগ ছিল। পারিবারিক বিরোধের জেরে স্বামী ও তার পরিবারের সদস্যরা মরিয়মকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে পরে জানা যায়।
এই ঘটনায় নিহতের বাবা আমিরুল মণ্ডল বাদী হয়ে গুরুদাসপুর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে আসামিদের উপস্থিতিতেই আদালত এই রায় প্রদান করেন।
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে পাকিস্তানের সাবেক…
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার…
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।…
কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ে জড়িত থাকার অভিযোগে ৬২৪ জনকে আটক…
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার আওতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যমান…
দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।…
This website uses cookies.