নড়াইলের আউড়িয়া গ্রামে অবস্থিত ‘মারকাযুল কুরআন নড়াইল’ মাদ্রাসার আবাসিক বিভাগের ১২ বছর বয়সী শিক্ষার্থী সৈয়দ সুলাইমান ইসলামের মৃত্যু ঘিরে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। নিহত সুলাইমান সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সৈয়দ ইকরাম আলির ছেলে। স্বজনদের অভিযোগ, মাদ্রাসার শিক্ষকের অমানবিক মারধরের কারণেই তার মৃত্যু হয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এলাকায় ব্যাপক উত্তেজনা ও ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে মাদ্রাসার আবাসিকে থাকা অবস্থায় সুলাইমান হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সকাল সাড়ে ১০টার দিকে তাকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে নেওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে যশোর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
নিহত শিক্ষার্থীর বাবা সৈয়দ ইকরাম আলি অভিযোগ করেন, "শিক্ষকের অমানবিক নির্যাতনের কারণেই আমার সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।" তিনি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
তবে মাদ্রাসার অধ্যক্ষ নাজমুস সায়াদাৎ আল মামুন মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, "রাত আনুমানিক ৩টার দিকে সুলাইমান অসুস্থ হয়ে পড়লে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থা খারাপ হলে জেলা হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার সঙ্গে মাদ্রাসার কেউ জড়িত নয়।" তিনি আরও আশ্বাস দিয়েছেন যে, তদন্তে মাদ্রাসার কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার সংবাদ পেয়ে নড়াইল সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ মাদ্রাসার তিন শিক্ষক ইউসুফ হায়দার, হাসিবুর রহমান ও ফাহাদ শেখকে আটক করেছে। নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। তিনি আফগানিস্তানের…
আন্তর্জাতিক বাজারে টানা সাত দিন ধরে জ্বালানি তেলের দাম কমছে। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের…
মানবজাতির জন্য ন্যায় ও সাম্য প্রতিষ্ঠার এক অনুপম আদর্শ হিসেবে মহানবী মুহাম্মাদ (সা.)-এর জীবনকে তুলে…
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পৃথক স্থান থেকে এক নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায়…
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের জামানত পাঁচ গুণ বাড়িয়ে চূড়ান্ত গেজেট…
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…
This website uses cookies.