নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নে পদ্মা নদীর পানি বৃদ্ধির সাথে সাথে তীব্র নদীভাঙন শুরু হয়েছে। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলার নওসারা সুলতানপুর চরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এই আকস্মিক ভাঙনের কবলে পড়েন। পদ্মার পানির প্রবল স্রোতে মুহূর্তের মধ্যে বহু মানুষের বসতবাড়ি ও আবাদি জমি নদীগর্ভে তলিয়ে যায়।
তীব্র এই ভাঙনে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন অন্তত ৩০টি পরিবার। ক্ষতিগ্রস্তদের তালিকায় রয়েছেন—আবের প্রামাণিক, বানের প্রামাণিক, আশরাফ প্রামাণিক, সাইদুল মন্ডল, সাইদুল ইসলাম, বিমলা খাতুন, হামেদ মন্ডল, কামরুল মন্ডল, রাজিয়া খাতুন, ঝর্ণা খাতুন, জামাত মোল্লা, শহীদ সরদার, নবাব আলী, কহিনুর, আনোয়ারা বেগম, আনারুল প্রামাণিক, সুখেজান খাতুন, সাহাজুল ইসলাম, বুলুয়ারা খাতুন, শান্তি বেগম, কুদ্দুস সরদার, আমাল আলী, শান্তি আক্তার, রেবেকা খাতুন, রফিকুল ইসলাম, ফেরদৌসী খাতুন, রেজাউল মন্ডল ও জালেফ মন্ডল। ভিটেমাটি হারিয়ে এসব পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন ভাঙনের ভয়াবহতার কথা নিশ্চিত করে জানিয়েছেন যে, নদীতে পানি বাড়ার ফলে স্রোতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ায় এই বিপর্যয় ঘটেছে। তিনি আরও জানান, এখনও অনেক বসতভিটা ও ফসলি জমি ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু জানিয়েছেন, বিষয়টি ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) মৌখিকভাবে জানানো হয়েছে। এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবীর হোসেন জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে এবং সরকারের পক্ষ থেকে তাদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার প্রচেষ্টা করা হবে।
রাজশাহীর ডিঙ্গাডোবায় মুদিদোকানি বারিউল ইসলাম হত্যা মামলায় পান দোকানি হানিফ আলী ও তার ভাইকে ফাঁসানোর…
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন উয়েফার মধ্যকার দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত।…
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন…
ভোলার মনপুরা উপজেলায় ১০০ ইয়াবা উদ্ধারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রামনেওয়াজ লঞ্চঘাট…
বলিউড তারকা রণবীর কাপুরের জন্মদিনে আলিয়া ভাট শেয়ার করলেন তাদের একান্ত ভালোবাসার মুহূর্তের ছবি, যা…
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন…
This website uses cookies.