নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বহির্বিভাগে (আউটডোর) চিকিৎসকের কাছে সেবা নিতে আসা এক রোগীর স্বজনের গলা থেকে দুটি সোনার চেইন চুরির অভিযোগ উঠেছে। এই ঘটনায় সিনারা বেগম (৫০) নামে সিলেট জেলার এক বাসিন্দাকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার দাদপুর ইউনিয়ন থেকে বিবি ফাতেমা নামে এক নারী চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। আউটডোরে চিকিৎসকের সিরিয়ালে দাঁড়িয়ে থাকার সময় কয়েকজন নারী তাকে ঘিরে ধাক্কাধাক্কি শুরু করেন। একপর্যায়ে কৌশলে তার গলা থেকে দুটি সোনার চেইন খুলে নেওয়া হয়। ঘটনার পর চক্রের অন্য সদস্যরা পালিয়ে গেলেও সন্দেহভাজন হিসেবে সিনারা বেগমকে আটক করেন রোগীর স্বজনরা।
প্রাথমিক তল্লাশিতে সিনারা বেগমের কাছে চেইন দুটি পাওয়া না গেলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাকে পুলিশে সোপর্দ করে। নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, খবর পেয়ে হাসপাতাল ক্যাম্পের পুলিশ তাকে আটক করে সুধারাম মডেল থানায় নিয়ে যায়। সেখানে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি চেইন দুটি গিলে ফেলার কথা স্বীকার করেন।
পরবর্তীতে এক্স-রে পরীক্ষা করা হলে সিনারা বেগমের পেটের ভেতরে চেইন দুটির অস্তিত্ব শনাক্ত হয়। বর্তমানে ওই নারী হাসপাতালে ভর্তি রয়েছেন। ডা. রাজীব আহমেদ চৌধুরী আরও জানান, সার্জারি বিভাগের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে তার পেট থেকে চেইন দুটি বের করার ব্যবস্থা নেওয়া হবে। সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান জানিয়েছেন, ঘটনার সাথে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে এবং ভুক্তভোগীর সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিলেটের দক্ষিণ সুরমার পাঠানপাড়ায় সড়ক ও জনপথ অধিদপ্তরের জমিতে দেয়াল তুলে গোরস্থান তৈরির চেষ্টা করা…
দেশের বর্ধমান চাহিদা পূরণে সরকার ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন সার এবং ১০ হাজার…
প্রথমবার আয়োজিত ফিফা আসিয়ান কাপে অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। দলে যোগ দিয়েছেন…
প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে করা দুই মামলায় ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)…
আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন সদস্য অন্তর্ভুক্তি, বিদ্যমান সদস্যদের তথ্য যাচাই এবং হালনাগাদের জন্য সাত…
স্যাটেলাইট ইন্টারনেট বাজারে স্পেসএক্সের আধিপত্য চ্যালেঞ্জ করতে এয়ারলাইন সেবায় প্রবেশ করছে অ্যামাজন। ২০২৭ সাল থেকে…
This website uses cookies.