Header Premium (728×90)

Categories: সারাদেশ

বিরোধীরা রাজপথে পাগলের প্রলাপ বকছে: খোকন তালুকদার

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে মাদারীপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। এরপর নেতাকর্মীরা শহরের শকুনি লেকপাড়ের মুক্তমঞ্চে সমবেত হয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন। সভা শেষে মাদারীপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। মাদারীপুর জেলা বিএনপি ও সদর উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে জেলা, উপজেলা ও পৌর বিএনপিসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, তারেক রহমান বাংলাদেশের মানুষের কল্যাণ ও দেশের উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে দেশের উন্নয়ন ও রাষ্ট্র পুনর্গঠনের যে কার্যক্রম এগিয়ে যাচ্ছে, তা বাধাগ্রস্ত করার কোনো অপচেষ্টাই সফল হবে না।

তারেক রহমানের সমালোচনা করা বিরোধী দলগুলোর প্রতি ইঙ্গিত করে সংসদ সদস্য বলেন, তারেক রহমানের কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে একটি দল নির্বাচনে পরাজিত হয়ে রাজপথে পাগলের প্রলাপ বকছে। তিনি আরও বলেন, মিথ্যা অপবাদ ও অপপ্রচার চালিয়ে তারেক রহমানকে ছোট করা যাবে না। তারেক রহমান বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত এবং দেশের মানুষের ভালোবাসায় প্রধানমন্ত্রী হয়েছেন। জনগণের ভালোবাসা ও ভোটের ম্যান্ডেট নিয়ে তিনি দেশের দায়িত্ব পালন করছেন। যারা তাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছেন, জনগণ তাদের রাজনৈতিক কর্মকাণ্ডও পর্যবেক্ষণ করছে।

বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভালো কাজের সঙ্গে থাকুন, তারেক রহমানের উন্নয়নের সঙ্গে থাকুন। দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সহযোগিতা করুন। তাহলেই বাংলাদেশের উন্নতি হবে এবং ভবিষ্যতে মানুষের কাছে যেতে পারবেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

কালীগঞ্জে দুই রেলক্রসিংয়ে নিরাপত্তাহীনতায় হাজারো মানুষ

ঝিনাইদহের কালীগঞ্জের ফুলবাড়ীতে দুটি লেভেল ক্রসিংয়ে নেই গেটম্যান বা কার্যকর সিগন্যাল ব্যবস্থা। এতে স্থানীয় হাজারো…

10 minutes ago

আটঘরিয়ায় ১৭ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে পাবনার আটঘরিয়া উপজেলার ১৭টি মণ্ডপে উৎসবমুখর পরিবেশ…

30 minutes ago

বাংলাদেশে কোনো ফ্যাসিস্টের জায়গা হবে না: আমানউল্লাহ আমান

কেরানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি নেতা আমানউল্লাহ আমান জানিয়েছেন, বাংলাদেশে ফ্যাসিস্টদের কোনো স্থান…

45 minutes ago

সার ডিলার নিয়োগে দুর্নীতি ও পাচারের প্রতিবাদে উত্তাল দেশ

সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও মজুতদারির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন…

1 hour ago

বেতাগীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সভা

বরগুনার বেতাগীতে জেন্ডার স্টেরিওটাইপ, ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ে স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে সক্ষমতা…

1 hour ago

বিমান বাংলাদেশ: ঢাকা-টরন্টোর অভিজ্ঞতা থেকে ঢাকা-নিউইয়র্কের সম্ভাবনা

বিমান বাংলাদেশের ঢাকা-টরন্টো ফ্লাইটের যাত্রীসেবা ও অব্যবস্থাপনার অভিজ্ঞতা তুলে ধরে ঢাকা-নিউইয়র্ক রুটে নতুন ফ্লাইট চালুর…

1 hour ago

This website uses cookies.