Header Premium (728×90)

Categories: সারাদেশ

মাধবপুরে জাতীয় চার নেতার ম্যুরাল অপসারণে মুক্তিযোদ্ধাদের ক্ষোভ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার ম্যুরাল অপসারণের ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত মে মাসে সংস্কারকাজের সময় এই ম্যুরালটি সরিয়ে ফেলা হলেও, কার নির্দেশে বা কার দায়িত্বে এই কাজ করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য মেলেনি। সম্প্রতি বিষয়টি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও তীব্র সমালোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, প্রায় ১০ বছর আগে সরকারি উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা গোলচত্বরে জাতীয় চার নেতা—তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মুহাম্মদ মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানের ছবি সংবলিত এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়। জাতীয় দিবসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিনে উপজেলা প্রশাসন ও স্থানীয় মুক্তিযোদ্ধারা সেখানে শ্রদ্ধা নিবেদন করতেন। স্থানীয় মুক্তিযোদ্ধাদের মতে, মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী এই চার নেতার স্মৃতি সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব। ফলে তাদের স্মৃতিবিজড়িত ম্যুরালটি অপসারণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মাধবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, “জাতীয় চার নেতা মুক্তিযুদ্ধকালীন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সরকারি উদ্যোগে মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ম্যুরালটি স্থাপন করা হয়েছিল। এখন সরকারের নির্দেশে সেটি সরানো হয়েছে বলে আমরা শুনেছি। আমরা এ ধরনের কাজকে সমর্থন করি না।”

ম্যুরালটি সরিয়ে ফেলার বিষয়ে জানতে চাইলে মাধবপুরের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেম জানান, এ বিষয়ে মুক্তিযোদ্ধারা ভালো বলতে পারবেন; তিনি নিজে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানেন না। অন্যদিকে, বর্তমান ইউএনও মো. মেহেদী হাসান বলেন, “মাধবপুর উপজেলা প্রশাসনের কোনো সিদ্ধান্তে ওই ম্যুরাল অপসারণ করা হয়নি। নতুন ম্যুরাল তৈরির ক্ষেত্রেও উপজেলা প্রশাসনের কোনো সিদ্ধান্ত নেই।”

এদিকে, মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, সরকারকে স্পষ্ট করে বলতে হবে তারা এই ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করে কি না। একই সঙ্গে তারা আমাদের মহান মুক্তিযুদ্ধের আদর্শকে সম্মান এবং লালন করে কি না, তাও স্পষ্ট করার দাবি জানান তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

সিলেটে সওজের সরকারি জমিতে গোরস্থান নির্মাণের চেষ্টা, কাজ বন্ধ

সিলেটের দক্ষিণ সুরমার পাঠানপাড়ায় সড়ক ও জনপথ অধিদপ্তরের জমিতে দেয়াল তুলে গোরস্থান তৈরির চেষ্টা করা…

9 minutes ago

সরকারের অনুমোদন: দেড় লাখ টন সার ও মসুর ডাল কেনা হবে

দেশের বর্ধমান চাহিদা পূরণে সরকার ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন সার এবং ১০ হাজার…

19 minutes ago

কাউকে ভয় পেতে আসিনি, আসিয়ান কাপ নিয়ে আত্মবিশ্বাসী হামজা চৌধুরী

প্রথমবার আয়োজিত ফিফা আসিয়ান কাপে অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। দলে যোগ দিয়েছেন…

28 minutes ago

ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে করা দুই মামলায় ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)…

44 minutes ago

বেসিস নির্বাচন সামনে রেখে ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন সদস্য অন্তর্ভুক্তি, বিদ্যমান সদস্যদের তথ্য যাচাই এবং হালনাগাদের জন্য সাত…

44 minutes ago

স্টারলিংককে টেক্কা দিতে মহাকাশে অ্যামাজনের নতুন দৌড়

স্যাটেলাইট ইন্টারনেট বাজারে স্পেসএক্সের আধিপত্য চ্যালেঞ্জ করতে এয়ারলাইন সেবায় প্রবেশ করছে অ্যামাজন। ২০২৭ সাল থেকে…

52 minutes ago

This website uses cookies.