নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী বাসের লকারে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৪ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে রংপুর-সৈয়দপুর মহাসড়কের নিয়ামতপুর এলাকার সুমনা ফিলিং স্টেশনের সামনে এ অভিযান চালানো হয়। এ ঘটনায় সুলতানা রাজিয়া (৩৯) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সুলতানা রাজিয়া নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের বাসিন্দা এবং তিনি ওই বাসের এফ-১ সিটের যাত্রী ছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো. সাকিব সরকার বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা দায়েরের জন্য এজাহার দিয়েছেন। এজাহার অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি রেইডিং টিম ভোর সাড়ে ৪টার দিকে সুমনা ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেয়। এ সময় মাওনা থেকে পঞ্চগড়গামী 'স্টার ট্রাভেলস' বাসটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। বাসের চালক মো. আফজাল হোসেন ও সুপারভাইজার সেবক বর্মনের উপস্থিতিতে সুলতানা রাজিয়াকে জিজ্ঞাসাবাদ করলে তিনি লকারে থাকা ব্যাগের তথ্য প্রদান করেন।
তল্লাশিতে একটি অ্যাশ কালারের ট্রাভেল ব্যাগ থেকে সাতটি প্যাকেটে ১৮ কেজি ৮০০ গ্রাম এবং অপর একটি সিনথেটিক ব্যাগ থেকে দুটি প্যাকেটে ৫ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ২৪ কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা বলে এজাহারে উল্লেখ রয়েছে। এছাড়া তার ব্যবহৃত একটি ওয়ালটন বাটন মোবাইল ফোন, একটি বাসের টিকিট ও দুটি টোকেন জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, গ্রেপ্তার নারী বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য বহন করছিলেন এবং বিভিন্ন এলাকার অজ্ঞাত ব্যক্তিদের সাথে ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(গ) ও ৪১ ধারায় মামলা রুজুর আবেদন করা হয়েছে। উদ্ধারকৃত আলামত বর্তমানে অধিদপ্তরের হেফাজতে রয়েছে এবং পরবর্তীতে আদালতে উপস্থাপন করা হবে। উপপরিদর্শক মো. সাকিব সরকার জানান, মাদকের বিরুদ্ধে জেলাব্যাপী অভিযান অব্যাহত রয়েছে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।
ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবনে-রেজা সতর্ক করে বলেছেন, অতর্কিত হামলা চালিয়ে পার পাওয়ার…
ভেনেজুয়েলার মোট তেল মজুতের এক-পঞ্চমাংশ বা ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার…
চব্বিশের বিপ্লব-পরবর্তী পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনের মেয়াদ শেষ হতে চলায় পরবর্তী নির্বাচন…
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপ অনুমোদনের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। নিয়ম অমান্য করলে…
চুল পড়া রোধে অনেকেই নানামুখী যত্ন নেন, তবে অতিরিক্ত চুল ঝরে পড়ার পেছনে হরমোনজনিত সমস্যা…
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় শোক ও সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ কৃষি…
This website uses cookies.