Header Premium (728×90)

Categories: সারাদেশ

নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন এবং আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাত থেকে দুপুরের মধ্যে এসব দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে প্রথমজন হারাধন চন্দ্র দত্ত (৪৫), যিনি শুক্রবার রাত আড়াইটার দিকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় শিমরাইল-আদমজী-চাষাড়া লিংক রোডের আদমজী রোডে সড়ক পার হওয়ার সময় লরির ধাক্কায় প্রাণ হারান। কুমিল্লার কোতোয়ালি থানার পশ্চিম মাঝিঘাট এলাকার ভারত চন্দ্র দত্তের ছেলে হারাধন স্থানীয় একটি মিষ্টির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন এবং সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

দ্বিতীয় সড়ক দুর্ঘটনাটি ঘটে শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায়। মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে একটি লেগুনা সজোরে ধাক্কা দেয়। এতে লেগুনার চালকের পাশে বসা যাত্রী শাহাদাত হোসেন (৩৫) ঘটনাস্থলেই নিহত হন এবং আরও একজন আহত হন। দুর্ঘটনার পরপরই লেগুনার চালক গাড়ি ফেলে পালিয়ে যান। স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করেছে।

এদিকে শুক্রবার দুপুরের দিকে আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের শম্ভুপুরা গ্রামে বাড়ির পাশে পুকুরে পরিবারের সদস্যদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় আশরাফি আক্তার (৭) নামের এক শিশু। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সুমন দাস তাকে মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার ও শিমরাইল হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

দেশজুড়ে আশঙ্কাজনকহারে বেড়েছে খুন, ৭ মাসে ২০৭৬ হত্যাকাণ্ড

সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গত সাত মাসে ঢাকাসহ…

1 minute ago

২৯ আগস্ট থেকে চুয়াডাঙ্গায় আন্তঃজেলা বাস চলাচল বন্ধের ঘোষণা

চুয়াডাঙ্গায় বিভিন্ন রুটে আন্তঃজেলা বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। দাবি আদায় না হলে ৩১…

29 minutes ago

আষাঢ়িয়ারচর ব্রিজে ফাটল: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার আষাঢ়িয়ারচর ব্রিজের ফাটল মেরামতের কাজের কারণে শুক্রবার সন্ধ্যা থেকে দাউদকান্দি পর্যন্ত…

60 minutes ago

রূপপুর প্রকল্পে লিফট থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কাজ করার সময় লিফট থেকে পড়ে উজ্জ্বল খন্দকার…

1 hour ago

কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, গ্রেপ্তার ৫

মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে…

1 hour ago

রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পের বিরুদ্ধে কৃষিজমি রক্ষার দাবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ও রূপগঞ্জ ইউনিয়নের কৃষিজমি ও বসতভিটা রক্ষার দাবিতে ভুক্তভোগীরা মানববন্ধন ও সংবাদ…

2 hours ago

This website uses cookies.