কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক ইব্রাহিম খানের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুদিন পর শুক্রবার (২৮ আগস্ট) ভোরে মহেশখালীর সোনাদিয়া দ্বীপের পূর্বপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
কক্সবাজার জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটির বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহেশখালীর সোনাদিয়া দ্বীপের পূর্বপাড়া এলাকায় নিখোঁজ ইব্রাহিমের সন্ধান মেলে এবং পরে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে, গত বুধবার (২৬ আগস্ট) দুপুর ২টার দিকে কক্সবাজার সৈকতের সুগন্ধা ও লাবণী পয়েন্টের মাঝামাঝি এলাকায় সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হন ইব্রাহিম। একই ঘটনায় তার চাচাতো ভাই ইয়াসিন খান (২৫) সাগরে ডুবে মারা যান।
মৃত দুই ভাইয়ের বাড়ি ঢাকার কুড়িল চৌরাস্তা এলাকায়। তারা গত ২২ ও ২৪ আগস্ট পৃথকভাবে ঢাকা থেকে ১১০ জনের একটি দলের সঙ্গে কক্সবাজার বেড়াতে এসেছিলেন।
খুলনায় বিদ্যুৎ সাশ্রয় এবং সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন ও ওজোপাডিকোর যৌথ উদ্যোগে জনসচেতনতামূলক…
খুলনায় বিদ্যুৎ সাশ্রয় ও সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক সভায় জেলা প্রশাসক মিজ হুরে…
বিরোধীদলের ছায়া সরকারের মতো এবার কাজের মাধ্যমে ‘ছায়া সিটি করপোরেশন প্রশাসন’ গঠন করার ঘোষণা দিয়েছেন…
নাটোর শহরের একডালা বাবুর পুকুরপাড় এলাকায় জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক সাদ্দাম রেজার ছত্রছায়ায় ইয়াবা ব্যবসা…
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম অভিযোগ করেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার…
শেরপুরের নকলায় মৃগী নদীতে ডুবে যাওয়া এক শিশুকে উদ্ধার করতে গিয়ে লামিয়া আক্তার নামে এক…
This website uses cookies.