Header Premium (728×90)

Categories: সারাদেশ

বোরহানউদ্দিনে মাদক ব্যবসার অভিযোগ, বিএনপির সংবাদ সম্মেলনে তোলপাড়

ভোলার বোরহানউদ্দিনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় নেতাদের ছত্রছায়ায় মনিরুল ইসলাম কবির ওরফে কবির মাদক ব্যবসা পরিচালনা করছেন বলে গুরুতর অভিযোগ করেছেন উপজেলা বিএনপি ও যুবদলের নেতারা। বৃহস্পতিবার সকালে বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ উত্থাপন করেন।

সংবাদ সম্মেলনে বোরহানউদ্দিন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান কবির, উপজেলা যুবদলের সভাপতি মো. শিহাব উদ্দিন হাওলাদার, পৌর বিএনপির আহ্বায়ক মো. আব্দুর রব হাওলাদার এবং পৌর যুবদলের সভাপতি মো. হেলাল মুন্সি উপস্থিত ছিলেন।

বিএনপি নেতারা অভিযোগ করেন, উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেনের ছেলে মনিরুল ইসলাম কবির কয়েক বছর আগেও ট্রাক চালক হিসেবে পেশাজীবী ছিলেন। তবে মাত্র কয়েক বছরের ব্যবধানে তিনি বিপুল সম্পদের মালিক বনে গেছেন। তারা দাবি করেন, বড়মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে তিনি একটি বিশাল অট্টালিকাও নির্মাণ করেছেন।

নেতারা প্রশ্ন তোলেন, একজন সাধারণ ট্রাকচালক কীভাবে এত অল্প সময়ে শত শত কোটি টাকার মালিক হলেন। তার এই সম্পদের উৎস খুঁজে বের করার জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক), গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের প্রতি তদন্তের জোরালো আহ্বান জানিয়েছেন তারা।

তবে মনিরুল ইসলাম কবির এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, বড়মানিকা ইউনিয়নে ৩০ শতাংশ জমির ওপর তিনি বাড়িটি নির্মাণ করেছেন। মাদক ব্যবসার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলেও তিনি দাবি করেন। নিজের সম্পদের উৎস সম্পর্কে জানতে চাইলে মনিরুল ইসলাম কবির বলেন, “এসব প্রশ্নের উত্তর আপনাকে নয়, আমি দুদককে দেব।”

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

রেজিস্ট্রেশন কার্ড আনতে গিয়ে ৪ দিন ধরে নিখোঁজ ৩ শিক্ষার্থী

বান্দরবানের লামা থেকে চকরিয়ার মানিকপুর উচ্চ বিদ্যালয়ে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে গিয়ে রেশমি জন্নাত, হালিমাতুস…

30 minutes ago

স্পেসএক্সের রকেট উৎক্ষেপণের পর আকাশে দেখা গেল জেলিফিশ মেঘ

ফ্লোরিডায় স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেট উৎক্ষেপণের পর ভোরের আকাশে জেলিফিশ আকৃতির এক দৃষ্টিনন্দন মেঘের সৃষ্টি…

31 minutes ago

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কথা-কাটাকাটির জেরে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে…

49 minutes ago

রোনালদোর আচরণ নিয়ে বিস্ফোরক সমালোচনা করলেন সাবেক সতীর্থ রুনি

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সতীর্থ ওয়েইন রুনি ক্রিস্টিয়ানো রোনালদোর সাম্প্রতিক কর্মকাণ্ড ও জাতীয় দলের ক্যাম্প ছাড়ার…

54 minutes ago

সন্তান হারিয়ে ৫০ দিন পর কক্সবাজার ছাড়ল নিউজিল্যান্ডের পরিবার

সাগরে স্বপ্নের নৌযান ডুবে ১৬ বছর বয়সী সন্তান আলবার্টকে হারানোর পর ৫০ দিন কক্সবাজারে অবস্থান…

57 minutes ago

হবিগঞ্জে বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত ৪৫

হবিগঞ্জ শহরতলীর বহুলায় একটি বেওয়ারিশ কুকুরের অতর্কিত হামলায় নারী ও শিশুসহ অন্তত ৪৫ জন আহত…

60 minutes ago

This website uses cookies.