দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই খবর ছড়িয়ে পড়ার পর তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতা-কর্মীদের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই শহরজুড়ে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ এবং উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।
দীর্ঘ রাজনৈতিক পথচলায় তৃণমূল থেকে উঠে আসা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হওয়াকে ঠাকুরগাঁওবাসী নিজেদের জন্য অত্যন্ত গর্বের বিষয় বলে মনে করছেন।
দীর্ঘ ৩৫ বছর পর ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী ছিলেন এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। উল্লেখ্য, ১৯৯১ সালের পর এই প্রথম দেশের সর্বোচ্চ পদের জন্য প্রার্থীরা সরাসরি ভোটের লড়াইয়ে অবতীর্ণ হলেন।
ক্রিকেটের নতুন ফরম্যাট টেস্ট টুয়েন্টি আসছে। ছেলে ও মেয়েদের সমন্বয়ে এক দিনে ৮০ ওভারের এই…
গাজীপুরের শ্রীপুরে রাস্তার পাশে পড়ে থাকা একটি হলুদ রঙের বোতল কুড়িয়ে নেওয়ার পর বিস্ফোরণে নূর…
বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে…
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে…
দিল্লির কনট প্লেসে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি থেকে সরে আসতে অভিজিৎ দিপকের বাড়িতে গিয়ে নোটিশ…
থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভায় বাংলাদেশের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচিকে…
This website uses cookies.