Header Premium (728×90)

Categories: সারাদেশ

খুলনায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

খুলনা মহানগরীর আড়ংঘাটা থানা এলাকায় ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়ে রাজু শিকদার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৬টার দিকে আড়ংঘাটার রায়ের মহল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রাজু শিকদারের বাড়ি খুলনার ফুলতলা এলাকায় বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় রাজু শিকদার রায়ের মহল এলাকায় একটি শিশুকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, ওই শিশুটির সঙ্গে রাজুর পূর্বপরিচয় ছিল। তবে স্থানীয় লোকজনের মনে ছেলেধরা নিয়ে সন্দেহ তৈরি হলে তারা রাজুকে আটকে রেখে গণপিটুনি দেয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর জখম অবস্থায় রাজুকে উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। তিনি আরও বলেন, ‘প্রকৃত ঘটনা জানার জন্য পুলিশ কাজ করছে। এ ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

আদালতে হাতকড়া ও সিঁড়ি ব্যবহার নিয়ে পলকের ক্ষোভ

জুলাই আন্দোলনে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আদালতে শুনানির সময় হাতকড়া পেছনে পরানো এবং লিফট…

5 minutes ago

বিশ্বনাথে দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

সিলেটের বিশ্বনাথে বিএনপি'র দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪…

9 minutes ago

ইলিশ সম্পদ রক্ষায় জেলেদের ধৈর্য ধরার আহ্বান প্রতিমন্ত্রীর

মাদারীপুরের শিবচরে জেলেদের মধ্যে চাল বিতরণ অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ইলিশ…

14 minutes ago

ঢাকার রাস্তায় নারী চালকের মোটরসাইকেলে নারী যাত্রী, স্বস্তি দিচ্ছে ‘মায়া রাইড’

ঢাকার ব্যস্ত সড়কে নারীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে চালু হয়েছে বিশেষ রাইড…

16 minutes ago

ইরানে হামলার প্রস্তুতি নিতে মার্কিন বাহিনীকে পেন্টাগনের নির্দেশ

ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরুর সম্ভাবনায় মার্কিন সামরিক বাহিনীকে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছে…

21 minutes ago

সিরাজগঞ্জে বিস্ফোরক মামলায় পদচ্যুত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিস্ফোরক মামলায় পঞ্চক্রোশী ইউনিয়নের পদচ্যুত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলাম ফিরোজকে…

32 minutes ago

This website uses cookies.