Header Premium (728×90)

Categories: সারাদেশ

ছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সুনামগঞ্জের ছাতকে ২০ মাসের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মরম আলী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববারের (১৬ আগস্ট) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাবনগাঁও এলাকায় এই ঘটনাটি ঘটে। বর্তমানে ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মরম আলী ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী। পাশাপাশি বাড়ির বাসিন্দা হওয়ার সুবাদে মরম আলী প্রায়ই শিশুটিকে কোলে নিয়ে আদর করত। ঘটনার দিন রোববার কৌশলে শিশুটিকে তার বসতঘরে নিয়ে ধর্ষণ করা হয়। এ সময় শিশুটির মা ঘটনাটি দেখে ফেললে অভিযুক্ত মরম আলী পালিয়ে যায়। পরিবারের সদস্যরা আহত শিশুটিকে দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, সেখান থেকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

সোমবার (১৭ আগস্ট) শিশুটির বাবা মরম আলীর বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে বাবনগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ইসলামপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আলী হোসেন জানান, পরিবারের কাছ থেকে তারা শুনেছেন যে মরম আলী এর আগেও শিশুটির সঙ্গে খারাপ আচরণ করেছিল। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে এবং অভিযুক্ত মরম আলীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

সরকারি হাসপাতালের তদারকিতে নিয়োগ পেলেন ৬৯ কর্মকর্তা

দেশের সব সরকারি হাসপাতালের সেবার মান ও প্রশাসনিক শৃঙ্খলা তদারকির লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়…

6 minutes ago

ফিফার বড় নিষেধাজ্ঞা: ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল আমিন

মালদ্বীপে অনুষ্ঠিত চার জাতির টুর্নামেন্টে মারামারির ঘটনায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার আল আমিনকে ১৫…

7 minutes ago

সরকার ৬ মাসে ব্যর্থতার পরিচয় দিয়েছে: জামায়াত

দায়িত্ব নেওয়ার ছয় মাসে জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি নেতৃত্বাধীন সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে…

9 minutes ago

শিক্ষক অবমাননার সংস্কৃতি: আমরা কত নিচে নামছি?

শিক্ষকদের ওপর সাম্প্রতিক হামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তার ঘটনাগুলো আমাদের শিক্ষাব্যবস্থা ও সামাজিক সংস্কৃতির গভীর…

12 minutes ago

পিরোজপুরে মানব পাচার মামলায় ৫ জনের ১০ বছরের কারাদণ্ড

পিরোজপুরের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল মঙ্গলবার পাঁচ আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫…

17 minutes ago

মির্জাগঞ্জে দ্বিতীয়বার এসএমসি সভাপতি হলেন শান্তা মনি

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ২৭নং মধ্য আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি হিসেবে দ্বিতীয়বারের…

25 minutes ago

This website uses cookies.