Header Premium (728×90)

Categories: সারাদেশ

রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩, আহত আরও ৩

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার ভোর ৫টার দিকে রাঙামাটি শহরের প্রবেশমুখের মানিকছড়ি সেনা ক্যাম্পের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের কৃষ্ণমা ছড়ার বাসিন্দা মেঘরানী চাকমা (৪৫), রাঙামাটি শহরের আমানতবাগ এলাকার শান্তনা চাকমা (৩৮) এবং বিজয়নগর এলাকার শান্তি রঞ্জন চাকমা (৬৫)।

আহতদের মধ্যে রয়েছেন নানিয়ারচরের ঘিলাছড়ির শোভা চাকমা, পিকআপ চালক জ্ঞান বিকাশ চাকমা (৫০) এবং রাঙামাটি শহরের পিটিআই এলাকার সুমন চাকমা (৪৫)। আহতদের মধ্যে শোভা চাকমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শওকত আকবর জানিয়েছেন, ভোরে সড়ক দুর্ঘটনার পরপরই ছয়জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

অর্থনৈতিক স্থায়িত্ব ফেরাতে দ্রুত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির শ্লথ গতি, উচ্চ মূল্যস্ফীতি এবং দারিদ্র্য পরিস্থিতি সামাল দিতে দ্রুত কাঠামোগত সংস্কারের…

1 minute ago

নেতৃত্ব হারালেন সালমান, পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক ফারহান

পাকিস্তান টি-টোয়েন্টি দলের নেতৃত্ব হারিয়েছেন সালমান আলি আগা। তার বদলে শ্রীলঙ্কা সফরের জন্য উদীয়মান ওপেনার…

6 minutes ago

সাবরেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু করল মন্ত্রণালয়

সাবরেজিস্ট্রারদের বদলিতে অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে লটারির মাধ্যমে পদায়ন কার্যক্রম শুরু করেছে আইন মন্ত্রণালয়। ঢাকা…

12 minutes ago

প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর: প্রাপ্তি ও প্রত্যাশার সমীকরণ

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরকে সামনে রেখে ঢাকা ও দিল্লির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের প্রাপ্তি, প্রত্যাশা…

21 minutes ago

এলপিজির দাম সমন্বয়ে সরকার বাধ্য হয়েছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

এলপিজির দাম সমন্বয়ে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা.…

22 minutes ago

যুদ্ধাপরাধ আদালতের ক্ষমতা কমানোর উদ্যোগে কসোভোয় পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

হেগভিত্তিক যুদ্ধাপরাধ আদালতের ক্ষমতা কমানোর উদ্যোগ নিয়ে কসোভোর রাজধানী প্রিস্টিনায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক…

35 minutes ago

This website uses cookies.