Header Premium (728×90)

Categories: সারাদেশ

ফেনীর ফুলগাজী সীমান্ত দিয়ে ভারতে অবৈধ প্রবেশের সময় ২ নারী আটক

ফেনীর ফুলগাজী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় দুই বাংলাদেশি নারীকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার নোয়াপুর সীমান্ত সংলগ্ন মধ্য কামাল্লা এলাকা থেকে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করা হয় এবং বিজিবি তাদের ফুলগাজী থানা পুলিশের হেফাজতে দেয়। শনিবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক দুই নারী হলেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার নয়াখালী এলাকার মৃত সুধীর দাশের স্ত্রী সোনা লক্ষী (৭০) এবং বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের দোলগনি গ্রামের বিষু দাশের স্ত্রী শান্তনা (৪০)।

বিজিবি সূত্রে জানা গেছে, ১০ বিজিবির আওতাধীন ফুলগাজীর নোয়াপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২১৩১-৭ এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে মধ্য কামাল্লা এলাকায় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার সময় গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তাদের আটক করেন।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, আটক এই দুই নারী আগে ভারতে অবস্থান করতেন। পুনরায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে তারা আটক হন। তাদের বিরুদ্ধে পাসপোর্ট ও সীমান্ত সংক্রান্ত প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

মক্কা চুক্তির আওতায় হুতিদের বিরুদ্ধে সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান-তুরস্ক

মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান অভিযানে সৌদি আরবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত…

8 minutes ago

ঢাকায় কোচিং করতে আসা কিশোর রাকিবকে হত্যার পর নীলফামারীতে লাশ গুম

এইচএসসি পরীক্ষা শেষে ঢাকায় কোচিং করতে আসা শিক্ষার্থী রাকিবুল ইসলামকে হত্যার পর কার্টনে ভরে নীলফামারীতে…

18 minutes ago

ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই দেশের ক্ষতি করতে পারবে না: সালাউদ্দিন টুকু

সাভারে দুর্গাপূজা ২০২৬-এর প্রস্তুতি সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ঐক্যবদ্ধ থাকলে…

21 minutes ago

নিকাব পরিহিত ছাত্রীকে হেনস্তার ঘটনায় প্রতিবাদ জানাল ইসলামী ছাত্রীসংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক ছাত্রীকে নিকাব পরার কারণে কটাক্ষ ও হেনস্তার অভিযোগ উঠেছে। এই…

27 minutes ago

জগন্নাথপুরে নবনিযুক্ত ৭৮ প্রাথমিক শিক্ষককে বরণ করল শিক্ষক সমিতি

সুনামগঞ্জের জগন্নাথপুরে সদ্য নিয়োগপ্রাপ্ত ৭৮ জন নবীন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাকে বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নিয়েছে উপজেলা…

29 minutes ago

বীর মুক্তিযোদ্ধা তালিকায় নাম তোলার শেষ দিনে আবেদনের উপচে পড়া ভিড়

বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির আবেদনের শেষ দিনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে ছিল উপচে পড়া ভিড়। ৭ অক্টোবরের…

32 minutes ago

This website uses cookies.