Header Premium (728×90)

Categories: সারাদেশ

গ্যাস সরবরাহ স্বাভাবিক, কর্মচঞ্চল হবিগঞ্জের শিল্পাঞ্চল

প্রায় চার দিন বন্ধ থাকার পর হবিগঞ্জের শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শুক্রবার দিবাগত রাত থেকে সরবরাহ চালু হওয়ার পর শনিবার সকাল থেকে অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের উপমহাব্যবস্থাপক মো. রুহুল করিম চৌধুরী জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাত থেকেই সরবরাহ শুরু হয় এবং শনিবার সকাল থেকে তা স্বাভাবিক হতে থাকে। তবে সরবরাহ এখনো পুরোপুরি স্থিতিশীল হয়নি, আশা করা হচ্ছে বড় ধরনের কোনো সমস্যা না থাকলে শনিবারের মধ্যেই তা পুরোপুরি স্বাভাবিক হবে।

এসএম স্পিনিংয়ের মহাব্যবস্থাপক মো. আবুল বাশার জানান, শুক্রবার রাত আড়াইটা থেকে ৩টার দিকে গ্যাস পাওয়ার পর শনিবার সকাল ৬টা থেকে কারখানার কার্যক্রম শুরু হয়েছে। স্কয়ার ডেনিম লিমিটেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ মাজেদ হোসেন জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পর্যাপ্ত গ্যাস পাওয়ার পর জেনারেটর চালু করে উৎপাদন শুরু করা সম্ভব হয়েছে।

দীর্ঘ বিরতির পর কারখানা চালু হওয়ায় শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরেছে। শ্রমিক হাফিজুল ইসলাম জানান, কারখানা বন্ধ থাকায় চাকরি হারানোর পাশাপাশি বেতন-ভাতা নিয়ে চরম উদ্বেগ ছিল। শ্রমিক মানিক মিয়া ও শিউলি আক্তারও কর্মস্থলে ফিরতে পেরে আনন্দ প্রকাশ করেছেন। শিল্পসংশ্লিষ্টরা জানান, গত ২২ জুলাই থেকে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করে এবং ১২ আগস্ট থেকে সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর ফলে জেলার ১৭১টি কারখানার অধিকাংশের উৎপাদন বন্ধ হয়ে প্রায় দেড় লাখ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছিলেন। এতে প্রতিদিন শত শত কোটি টাকার লোকসান গুনতে হয়েছে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে, যার একটি বড় অংশ রপ্তানি খাতের সঙ্গে যুক্ত। অধিকাংশ প্রতিষ্ঠান শ্রমিকদের ছাঁটাই না করলেও অনেকে সাময়িক ছুটিতে ছিলেন, যারা এখন কাজে ফিরেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

দুই দশক পর ইরাক থেকে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রত্যাহার

দুই দশক ধরে অবস্থানের পর ইরাক থেকে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। গত…

6 minutes ago

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ১৬ বছরের কিশোর নিহত, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের খুলশী থানার ওয়্যারলেস কলোনি এলাকায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে হৃদয় (১৬) নামের এক কিশোর…

16 minutes ago

যৌতুক প্রথা নিয়ে কোনাল-রাফসান ও বুলবুলের নতুন গান

যৌতুকের ভয়াবহতা ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ জানিয়ে গীতিকবি মাহবুবুল খালিদের কথায় এবং আহমেদ ইমতিয়াজ…

18 minutes ago

উচ্চকক্ষ ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিশেষ কমিটিতে ভিন্নমত

সংবিধান সংশোধন–সম্পর্কিত সংসদীয় বিশেষ কমিটির সঙ্গে মতবিনিময় সভায় উচ্চকক্ষ গঠন এবং প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদের…

46 minutes ago

ইউপিএলের শোরুমে হামলা ও কর্মীদের হয়রানির ঘটনায় ৩৬ বিশিষ্ট নাগরিকের নিন্দা

রাজধানীর বাংলাবাজারে ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) শোরুমে হামলা ও বিক্রয়কর্মীদের হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ ও…

48 minutes ago

মাঠে অদ্ভূতকাণ্ড: প্রতিপক্ষের চুল ধরে টানায় ২ লাল কার্ড

কনকাকাফ নেশনস লিগের ম্যাচে অ্যাঙ্গুইলার ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড অ্যাডেন স্কিপিওর অস্বাভাবিক লম্বা ড্রেডলক ধরে…

58 minutes ago

This website uses cookies.