Header Premium (728×90)

Categories: সারাদেশ

নোয়াখালীতে জোড়া খুনের মামলায় সবুজের মৃত্যুদণ্ড, খালাস পেলেন ২ জন

নোয়াখালীর বেগমগঞ্জে পুকুরের সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে জোড়া খুনের মামলায় প্রধান আসামি সবুজকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর দুই আসামি পারুল ও ফরহাদকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নোয়াখালীর অতিরিক্ত দায়রা জজ-২য় আদালতের বিচারক তৌহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৩ সালের ২ এপ্রিল বেগমগঞ্জ উপজেলার জগদীশপুর গ্রামের মনু মিঝি বাড়িতে পুকুরের সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জের ধরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সবুজের নেতৃত্বে প্রতিপক্ষের ওপর অতর্কিত গুলি চালানো হয়। গুলিবর্ষণের এই ঘটনায় সেতারা বেগম ও খলিল নামের দুজন নিহত হন।

এই হামলায় আরও পাঁচজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। আহত ব্যক্তিরা এখনো চিকিৎসাধীন ও অসুস্থ রয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর আবদুস সহিদ বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার জিআর নম্বর ৪৯৯/১৩। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

জাপানে স্নাতকোত্তর পর্যায়ে পড়ার সুযোগ, মাসে ১ লাখ ৮০ হাজার টাকা বৃত্তি

জাপানের হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ ফাউন্ডেশন ২০২৭ শিক্ষাবর্ষে মাস্টার্স ও ডক্টরাল প্রোগ্রামে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে।…

34 seconds ago

তিন পুত্র সন্তানের জননী কল্পনার পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দেওয়া কল্পনা বেগম ও তার পরিবারকে ১০ হাজার…

8 minutes ago

বৃষ্টির দাপটে ভারত ও পাকিস্তান সেমিফাইনালে, শঙ্কায় বাংলাদেশের ম্যাচ

নাগোয়ায় টানা বৃষ্টির দাপটে ভারত ও পাকিস্তান ক্রিকেট দল ইতিমধ্যেই এশিয়ান গেমসের সেমিফাইনালে পা রেখেছে।…

10 minutes ago

পিরোজপুরে গৃহবধূ হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুরের নেছারাবাদে গৃহবধূ মাকসুদা বেগমকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ…

14 minutes ago

ইরান যেভাবে আধুনিক যুদ্ধরীতির ধরন বদলে দিল

ইরান সাশ্রয়ী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে আধুনিক যুদ্ধের ধরন বদলে দিয়েছে। শক্তিশালী দেশগুলোর দামি…

15 minutes ago

ফাহাদ ফাসিলের ‘ডোন্ট ট্রাবল দ্য ট্রাবল’ সিনেমার ট্রেলার প্রকাশ

দক্ষিণ ভারতীয় অভিনেতা ফাহাদ ফাসিলের নতুন ফ্যান্টাসি ছবি ‘ডোন্ট ট্রাবল দ্য ট্রাবল’-এর ট্রেলার মুক্তি পেয়েছে।…

24 minutes ago

This website uses cookies.