Header Premium (728×90)

Categories: সারাদেশ

সাভারে এবার মসজিদের পাশে মিলল প্রেসার কুকার বোমা

সাভারে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আস্তানায় অভিযানের রেশ কাটতে না কাটতেই এবার একটি মসজিদের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় প্রেসার কুকার বোমা উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার সাধাপুর গোপের বাড়ী লালটেক ঘোড়া মসজিদের মাঠ থেকে এই বোমাটি উদ্ধার করা হয়। জেএমবির আস্তানায় হানা দিয়ে বিস্ফোরকসহ একজনকে গ্রেপ্তারের পর নতুন করে এই বোমা উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাধাপুর গোপের বাড়ী লালটেক ঘোড়া মসজিদের মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ড্রামটির ভেতরে কাপড়চোপড় ও পবিত্র কোরআন শরীফের সঙ্গে প্রেসার কুকারটি রাখা ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, অজ্ঞাতনামা ৩ জন ব্যক্তি রাতের অন্ধকারে ওই প্লাস্টিকের ড্রামটি মসজিদের মাঠে রেখে চলে যায়।

প্রেসার কুকার বোমা হলো একটি হাতে তৈরি বিস্ফোরক ডিভাইস। এটি মূলত প্রেসার কুকারের ভেতরে বিস্ফোরক পদার্থ ঢুকিয়ে এবং কুকারের ঢাকনায় একটি ব্লাস্টিং ক্যাপ লাগিয়ে তৈরি করা হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, বোমাটি উদ্ধারের পর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে, গত ৩০ জুলাই সাভারের আশুলিয়ায় একটি মুদিদোকানে ফেলে যাওয়া ট্রাভেল ব্যাগ থেকে বিশেষভাবে তৈরি একটি প্রেসার কুকার বোমা উদ্ধার করেছিল পুলিশ। পরবর্তীতে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়কারী দল সেটি নিরাপদে নিষ্ক্রিয় করে।

ওই ঘটনার সূত্র ধরে তদন্তে নেমে দুইজনকে শনাক্ত করে সিটিটিসি। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে সাভারের দক্ষিণ শ্যামপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির একটি আস্তানার সন্ধান মেলে। সেখান থেকে আরিফ নামে একজনকে আটক করা হলেও মূল হোতা নাজমুল হাসান ওরফে বোমারু মামুনকে এখনো ধরা যায়নি।

ডিএমপির সিটিটিসি ইউনিটের যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন জানান, পূর্বের প্রেসার কুকার বোমার সূত্র ধরেই সাভারে জঙ্গি আস্তানার সন্ধান মিলেছে। সর্বশেষ সাধাপুর গোপের বাড়ী লালটেক ঘোড়া মসজিদের মাঠে পাওয়া প্রেসার কুকার বোমার সঙ্গে পূর্বের ঘটনার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

মাধবদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ লাখ ২ হাজার টাকা জরিমানা

নরসিংদীর মাধবদী পৌরসভায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি মামলায় মোট ৫ লাখ ২ হাজার টাকা জরিমানা…

8 minutes ago

তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠিত হবে, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া…

17 minutes ago

ময়মনসিংহে এনসিডি কর্নারে ওষুধ সংকট, বাড়ছে হৃদ্‌রোগের ঝুঁকি

ময়মনসিংহের হালুয়াঘাটসহ বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের নন-কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) কর্নারগুলোতে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের মতো…

21 minutes ago

কাশ্মীরে সিআইএসএফ’র গুলিতে অফিসারসহ নিহত ৪

জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় সিআইএসএফ ইউনিটে অভ্যন্তরীণ বাদানুবাদের জেরে সহকর্মীদের ওপর গুলি চালিয়েছেন এক…

28 minutes ago

দুই দশক পর ইরাক থেকে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রত্যাহার

দুই দশক ধরে অবস্থানের পর ইরাক থেকে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। গত…

37 minutes ago

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ১৬ বছরের কিশোর নিহত, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের খুলশী থানার ওয়্যারলেস কলোনি এলাকায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে হৃদয় (১৬) নামের এক কিশোর…

46 minutes ago

This website uses cookies.