নারায়ণগঞ্জের বন্দরে তিতাসের গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় বাবা মাইদুল (২৪) মারা গেছেন। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক সার্জন ও সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, মাইদুলের শরীরের প্রায় ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে গত সোমবার সকালে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাইদুলের স্ত্রী বিউটি (২৪)। তারও আগে, গত শনিবার দুপুরে একই হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাদের আট বছর বয়সী ছেলে মারুফ মারা যায়। মারুফের শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। জানা গেছে, তাদের গ্রামের বাড়ি নাটোর জেলায়।
ঘটনার দিন প্রাথমিক তদন্তের বরাত দিয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানিয়েছিলেন, টিনশেড ঘরের পাশের রান্নাঘরে তিতাসের গ্যাস লাইনের লিকেজ থেকে দীর্ঘ সময় ধরে গ্যাস জমে ছিল। জমে থাকা সেই গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
দগ্ধ বিউটির মায়ের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে গ্যাস লাইনে লিকেজ থাকায় ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। গত শুক্রবার ভোরে মাইদুল লাইটার দিয়ে সিগারেট ধরানোর চেষ্টা করলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় মাইদুল, তার স্ত্রী ও একমাত্র সন্তান দগ্ধ হন এবং ঘরের আসবাবপত্রও পুড়ে যায়।
বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা ও প্রযুক্তি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসা।…
ভবিষ্যতে বন্দিবিনিময়ের দরকষাকষির উদ্দেশ্যে প্রায় ১ হাজার ৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরাইল। দেশটির অভ্যন্তরীণ…
প্রতারণা ও অপরাধজনক বিশ্বাস ভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় ৭১ টিভির চেয়ারম্যান মোস্তফা কামাল ও…
ওমানের হালানিয়াত দ্বীপপুঞ্জের কাছে আটকা পড়া একটি তেলের ট্যাংকার থেকে প্রচুর পরিমাণে খনিজ তেল ছড়িয়ে…
প্রাণনাশের হুমকির মুখে গত ৮ জুলাই তুরস্কের আংকারা থেকে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে ক্যাটারিং কনটেইনারে লুকিয়ে…
ইসলামী ব্যাংকের ২৫১ কোটি টাকার শেয়ার জালিয়াতি ও অর্থ আত্মসাতের মামলায় সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ…
This website uses cookies.