Header Premium (728×90)

Categories: সারাদেশ

ময়মনসিংহসহ ৬ উন্নয়ন কর্তৃপক্ষের ভবন নকশা অনুমোদন ক্ষমতা হস্তান্তর

নবগঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক) এখন থেকে ভবন ও ইমারতের নকশা অনুমোদনসহ আইনানুগ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে। এই দায়িত্ব হস্তান্তরের ফলে কাজের ক্ষেত্রে কোনো দ্বিমুখী জটিলতা যেন তৈরি না হয়, সেজন্য ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সমন্বয় ও সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (১০ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো পৃথক দুটি চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন মউক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

এর আগে গত ২১ জুলাই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন শাখার সিনিয়র সহকারী সচিব আম্বিয়া সুলতানা স্বাক্ষরিত একটি পত্রে এই নির্দেশনা জারির প্রেক্ষাপট তুলে ধরা হয়। ওই পত্রে বলা হয়েছে, কুমিল্লা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, সিলেট, বরিশাল এবং রংপুরকে পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬ (সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৩ বাদে) গেজেট আকারে প্রকাশিত হয়েছে। এই আইনগুলোর ৪ নম্বর ধারাবলে কর্তৃপক্ষগুলো গঠিত হয়েছে এবং সরকার এরই মধ্যে সেখানে চেয়ারম্যান ও কর্মকর্তাদের নিয়োগ দিয়েছে।

উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের আগে ইমারত নির্মাণের নকশা অনুমোদন ও নির্মাণ সংক্রান্ত যাবতীয় বিষয় সিটি কর্পোরেশন দ্বারা নিয়ন্ত্রিত হতো। এখন নতুন আইন কার্যকর হওয়ায়, সিটি কর্পোরেশনগুলোকে তাদের কাছে থাকা ইতোপূর্বে অনুমোদিত ইমারতের নকশার তালিকা এবং সংশ্লিষ্ট তথ্যাদি নবগঠিত উন্নয়ন কর্তৃপক্ষগুলোর কাছে হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হয়েছে।

পরবর্তীতে ৬ আগস্ট স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত অপর এক চিঠিতে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়। উক্ত চিঠিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রাপ্ত পত্রটি উল্লেখ করে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনগুলোকে উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন

রাজশাহীর ডিঙ্গাডোবায় মুদিদোকানি বারিউল ইসলাম হত্যা মামলায় পান দোকানি হানিফ আলী ও তার ভাইকে ফাঁসানোর…

1 hour ago

উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন উয়েফার মধ্যকার দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত।…

2 hours ago

ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন…

3 hours ago

মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক

ভোলার মনপুরা উপজেলায় ১০০ ইয়াবা উদ্ধারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রামনেওয়াজ লঞ্চঘাট…

3 hours ago

রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা

বলিউড তারকা রণবীর কাপুরের জন্মদিনে আলিয়া ভাট শেয়ার করলেন তাদের একান্ত ভালোবাসার মুহূর্তের ছবি, যা…

3 hours ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন…

3 hours ago

This website uses cookies.