সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার অন্তত ১৩ জন প্রবাসী কর্মী নিহত হয়েছেন। গত রবিবার (৯ আগস্ট) দুপুর ২টার দিকে রিয়াদের শিফা থানা এলাকার একটি কারখানায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকে আত্রাই উপজেলার গন্ডগোহালীসহ বিভিন্ন গ্রামে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।
নিহতদের মধ্যে কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালী গ্রামের গাফফার প্রামাণিকের দুই ছেলে মহন প্রামাণিক ও সুমন প্রামাণিক রয়েছেন। দুই ছেলেকে হারিয়ে মা ময়না খাতুন এখন দিশেহারা। তিনি জানান, বড় ছেলে সুমন সাত বছর এবং মেজো ছেলে মহন দুই বছর ধরে প্রবাসে ছিলেন। তারা কোনোদিন ছুটিতে বাড়ি আসেননি। ধারদেনা শোধ করে সবেমাত্র বাড়ির কাজ শুরু করেছিলেন তারা। বাড়ি ফিরে বিল্ডিংয়ের কাজ শেষ করার এবং মহনের বিয়ে করার কথা ছিল।
অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিস আসার আগেই মেজো ছেলে মহন তার মাকে একটি আকুতিভরা ভয়েস মেসেজ পাঠান। কান্নাকণ্ঠে তিনি মাকে বলেন, "মারো, দুইডা কথা কমু মা, আমি আর কথা কমু না নে মা। আগুন লেগে পুড়ে যাচ্ছি মা, মরে যাচ্ছি।" ময়না খাতুন এখন বুক চাপড়ে বিলাপ করছেন এবং তার দুই সন্তানের মরদেহ দেশে ফিরিয়ে এনে শেষবারের মতো দেখার জন্য আকুল আবেদন জানিয়েছেন।
এই অগ্নিকাণ্ডে আত্রাই উপজেলার আরও বেশ কয়েকজন বাসিন্দা প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের মৃত বাদলের ছেলে সুমন (৩৫) ও চঞ্চলের ছেলে হাসিবুল হাসান শুভ (২৭), কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালী গ্রামের জান্নারের ছেলে রুবেল হোসেন (৩০) ও ফজলুর প্রামাণিকের ছেলে কলি প্রামাণিক (৩৫)। এ ছাড়া পারকাসুন্দা গ্রামের মৃত তমেজ উদ্দিনের ছেলে আব্দুল জলিল (৩৮), বিশা গ্রামের আজহারের ছেলে সাগর (৩১) ও মজনুর ছেলে মজিদুল (৩৪) এবং উদনপৈ গ্রামের ময়েন শেখের ছেলে ফরিদ শেখ (৩২) এই দুর্ঘটনায় মারা গেছেন।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত আত্রাই উপজেলার ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। জেলা প্রশাসন নিহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে বলেও তিনি জানান।
নরসিংদীর মাধবদী পৌরসভায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি মামলায় মোট ৫ লাখ ২ হাজার টাকা জরিমানা…
তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠিত হবে, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া…
ময়মনসিংহের হালুয়াঘাটসহ বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের নন-কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) কর্নারগুলোতে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের মতো…
জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় সিআইএসএফ ইউনিটে অভ্যন্তরীণ বাদানুবাদের জেরে সহকর্মীদের ওপর গুলি চালিয়েছেন এক…
দুই দশক ধরে অবস্থানের পর ইরাক থেকে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। গত…
চট্টগ্রাম নগরের খুলশী থানার ওয়্যারলেস কলোনি এলাকায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে হৃদয় (১৬) নামের এক কিশোর…
This website uses cookies.