Header Premium (728×90)

Categories: সারাদেশ

পাবনায় চালু হলো আধুনিক ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ড’

পাবনা শহরের অদূরে গাছপাড়া তিন রাস্তার মোড়ে পথচলা শুরু করেছে আধুনিক সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ড’। শিশুদের নিরাপদ খেলাধুলা ও স্বাস্থ্যকর বিনোদনের সুযোগ তৈরি করতে পিএস গ্রুপের উদ্যোগে এটি নির্মিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ১২ হাজার বর্গফুট আয়তনের এই বিনোদন কেন্দ্রটির উদ্বোধন করা হয়।

দেশের বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ড. ওমর আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্লে-গ্রাউন্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর পরই শিশু ও অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। প্রধান অতিথির বক্তব্যে ড. ওমর আলী বলেন, বর্তমানের নগরজীবনে শিশুদের খেলার সুযোগ সংকুচিত হয়ে আসছে, যা তাদের স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে ‘পিএস ডিজনিল্যান্ড’ শিশুদের সৃজনশীলতা ও আনন্দময় শৈশব নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আগত অভিভাবক রেহানা পারভীন ও প্রথমা জানান, পাবনায় দীর্ঘদিন ধরে শিশুদের নিয়ে নিরাপদ পরিবেশে সময় কাটানোর মতো ভালো কোনো বিনোদন কেন্দ্র ছিল না। এই প্লে-গ্রাউন্ডটি চালু হওয়ায় শিশুরা এখন স্ক্রিন বা মোবাইল নির্ভরতা কমিয়ে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদন উপভোগ করতে পারবে।

পিএস গ্রুপের চেয়ারম্যান জাহিদ হোসাইন পান্না জানান, শিশুদের জন্য নিরাপদ পরিবেশ এবং অভিভাবকদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, প্লে-গ্রাউন্ডটিতে শিশুদের প্রবেশ ও বিভিন্ন রাইড উপভোগের জন্য দুই ঘণ্টার প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২০ টাকা। এছাড়া অভিভাবকদের জন্য প্রবেশ ফি ১২০ টাকা। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত এই বিনোদন কেন্দ্রটি সবার জন্য খোলা থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পাবনার বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান এবং সাবেক সম্পাদক উৎপল মীর্জা। এছাড়া আরও বক্তব্য রাখেন রোটারিয়ান জালাল উদ্দিন, সাংবাদিক আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান রাসেল ও রিজভী জয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মিজানুর রহমান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু আজ

সোমবার দুপুর ১টায় ইংরেজি আবশ্যিক বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স দ্বিতীয়…

1 minute ago

বাসযাত্রায় তুলনামূলক নিরাপদ যে সারির আসন

দীর্ঘ ভ্রমণে বাসের আসন নির্বাচনের ক্ষেত্রে নিরাপত্তা ও আরামের দিক থেকে কোন সারি বেশি উপযোগী,…

2 minutes ago

জোড়াসাঁকো ঠাকুরবাড়ি: বিশ্বকবির স্মৃতিধন্য আঙিনায় এক ভ্রমণ

১৮৬১ সালের ৭ মে জন্ম নেওয়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ভ্রমণের অভিজ্ঞতা ও…

23 minutes ago

রাঙামাটিতে কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৩৫

রাঙামাটি শহরে কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযানে অন্তত ৩৫ জনকে আটক করা…

29 minutes ago

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪১৫ জন আটক

কুমিল্লার ১৮টি থানায় একযোগে পরিচালিত কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৪১৫ জনকে আটক করা হয়েছে। রোববার…

35 minutes ago

মঞ্চে সহ-অভিনেতার বুকে মাথা রাখার দৃশ্যে ইরানে নাট্যদলের বিরুদ্ধে মামলা

ইরানে একটি নাট্যদলের বিরুদ্ধে মঞ্চে সহ-অভিনেতার বুকে মাথা রেখে বিশ্রাম নেওয়ার দৃশ্যকে কেন্দ্র করে ফৌজদারি…

50 minutes ago

This website uses cookies.