গোপালগঞ্জ পৌরসভা এলাকার বেশ কয়েকটি স্থানে আজ বৃহস্পতিবার টানা চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত সোমবার ওজোপাডিকো (গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ) কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না তার মধ্যে রয়েছে পাওয়া হাউজ বাউন্ডারি সংলগ্ন ১০ তলা বন্ধন ভবন, আরামবাগ, শাহিন স্কুল, আমেনা স্কুল রোড, রেশমা ইন্টা: স্কুল, লায়েকের মোড়, নীচুপাড়া, ইতালি মোড়, গুল্লি বাড়ি মোড়, লোহার ব্রিজ, মানিক সড়ক এবং চেচানিয়াকান্দি এলাকা।
এছাড়া বিদ্যুৎ লাইন একই পোলে থাকায় ১১কেভি মোহাম্মদ পাড়া ফিডারে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত কাজের গতিপ্রকৃতি অনুযায়ী এই সময়ের আগে বা পরেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে সহযোগিতা কামনা করেছে।
প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদে মিছিল করবে পিটিআই। এই কর্মসূচিকে…
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিশেষ বিসিএসের…
শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে নভেম্বর-ডিসেম্বরের পরিবর্তে আগামী বছরের জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি)…
আফগানিস্তানের কান্দাহার, পাকতিয়া ও খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায়…
This website uses cookies.